প্রতি মাসে ন্যূনতম ৯,০০০ টাকা হবে পরিবহন ভাতা? কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রস্তাব

Published on:

Published on:

government employees(39)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম পে কমিশন (8th pay commission) নিয়ে জোর চর্চা চলছে বর্তমানে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মূল বেতন কতটা বাড়বে, ভাতা কতটা বাড়বে এসব নিয়ে জল্পনা তুঙ্গে। নয়া পে কমিশনে অন্যান্য ভাতার সঙ্গে বাড়বে পরিবহন ভাতাও।

সরকারি কর্মীদের ন্যূনতম পরিবহন ভাতা নিয়ে প্রস্তাব | Government Employees

সম্প্রতি অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (সিপিসি)-এর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধির দাবিতে একটি তালিকা জমা দিয়েছে।

সূত্রের খবর, ফেডারেশনের মূল দাবির মধ্যে রয়েছে কমিশন লেভেল ১ কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা বাড়িয়ে প্রতি মাসে ন্যূনতম ৯,০০০ টাকা করুক। ফেডারেশন তরফে প্রস্তাব রাখা হলেও কমিশন তা কতটা গ্রহণ করবে তার জন্য বর্তমানে অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের।

উল্লেখ্য, শহরভেদে আলাদা আলাদা পরিবহণ ভাতা নির্ধারণ হয়ে থাকে। শহরগুলিকে আবার এক্স, ওয়াই এবং জ়েড এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে পরিবহণ ভাতা পেয়ে থাকেন কর্মীরা। নিয়ম অনুযায়ী এক্স শহরের কর্মীদের সর্বোচ্চ পরিবহণ ভাতা দেওয়া হয়। সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় সর্বনিম্ন পরিবহণ ভাতা ছিল ১,৮০০ টাকা। যদিও পরে তা সংশোধন করে ২,৮৪৪ টাকা করা হয়।

কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতার সঙ্গে এই পরিবহণ ভাতা বা টিএ সংযুক্ত হয়। তবে ডিএ বাড়ার সাথে বাড়িভাড়া ভাতা বা এইচআরএ-র মতো অন্যান্য ভাতাগুলির কোনও পরিবর্তন হয় না। সেসব নির্ধারণ হয়ে থাকে বেসিক পে-এর সাথেই।

Central Government employees 8th Pay Commission fitment factor salary hike explained

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো কাজ করছেন’! এনকাউন্টার নিয়ে আর কী বললেন বারুইপুরের নির্যাতিতার বাবা?

মনে করা হচ্ছে, ২০২৭ সালের মাঝামাঝিতে নয়া কমিশন কার্যকর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। নয়া পে কমিশনের ফলে ১৮টি কর্মচারী স্তর জুড়ে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা কর্মী ও অবসরপ্রাপ্তসহ প্রায় ৬৫ ​​লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি পেনশনভোগী উপকৃত হবেন।