বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাসে একটি বাড়তি ছুটি (Government Holiday) পাবেন রাজ্য সরকারি কর্মীরা। করম পুজো উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর তথা আগামী মঙ্গলবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, ওইদিন কি ব্যাঙ্কও বন্ধ থাকবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।
করম পুজোয় কি ব্যাঙ্কেও ছুটি? | (Government Holiday)
গতকাল রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আগামী ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সকল অফিস ও প্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি থাকবে। অর্থাৎ সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত করম পুজোর ছুটি পাবে। পাশাপাশি রাজ্যের সব চা বাগানেও আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেক কর্মীকে এই দিনে ছুটি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নোংরা-দুর্গন্ধ অতীত! এবার পাঁচতারা হোটেলের টয়লেটের মতো সুলভ শৌচালয়, আইডিয়া অগ্নিমিত্রার
তবে করম পুজোর দিন রাজ্য সরকারি ছুটি থাকলেও ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকবে। অর্থাৎ ওই দিন গ্রাহকরা স্বাভাবিক পরিষেবাই পাবেন।
এদিকে গতকাল রাজ্যের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ সালের করম পুজো পালিত হবে। এই উৎসব উপলক্ষে ওই দিন রাজ্যের অধীনস্থ সব সরকারি দফতর ও কার্যালয়ে ছুটি থাকবে। সেই সঙ্গেই স্থানীয় স্বশাসিত সংস্থা, কর্পোরেশন, বোর্ড ও রাজ্য সরকারের মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন সংস্থা ও প্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকবে।

সেপ্টেম্বর মাসে করম পুজোর ছুটির পাশাপাশি আরও একটি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আগামীকাল বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি অফিস-কাছারি বন্ধ থাকবে। আগে এই ছুটি আজ দেওয়ার কথা ছিল। তবে এই বছর বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর পড়েছে। সেই কারণে বিজ্ঞপ্তি জারি করে পুজোর ছুটিও পিছিয়ে দিয়েছে রাজ্য।













