কলকাতার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য! নয়া প্রশাসক কে? জারি নির্দেশিকা

Published on:

Published on:

Government of West Bengal dissolves Kolkata Municipal Corporation board
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) পুরবোর্ড ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। এদিন নির্দেশিকা জারি করে একথা জানানো হয়। সেই সঙ্গেই কেএমসির বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পান্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করার কথাও জানানো হয়েছে।

কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়া হল- (Kolkata Municipal Corporation)

এদিন জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভা আইন ১৯৮০-এর ১১৭ নং ধারার ১ নং উপধারা অনুসারে অবিলম্বে পুরবোর্ড ভেঙে দেওয়া হচ্ছে। একযোগে পদচ্যুত করা হয়েছে মেয়র, মেয়র ইন কাউন্সিল, চেয়ারম্যান সহ সকলকে। আইন অনুযায়ী,  তাঁদের সকলকে অবিলম্বে নিজেদের অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অরূপ-স্বরূপের বাড়িতে মিলল ‘রহস্যময় ঘর’এর খোঁজ! ভিতরে কী আছে? তুঙ্গে জল্পনা

একইসঙ্গে এই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার নতুন প্রশাসক সর্বাধিক ৬ মাস এই পদের দায়িত্ব সামলাবেন। এর মধ্যে পুরভোট সম্পন্ন হয়ে নতুন পুরবোর্ড গঠন হলে এবং কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করলে তার আগেই প্রশাসকের মেয়াদ শেষ হয়ে যাবে।

গত শুক্রবার ফিরহাদের পদত্যাগের পরেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে নোটিশ জারি করা হয়। পুরবোর্ড কেন ভেঙে দেওয়া হবে না সেটা জানতে চাওয়া হয়। সেই সঙ্গেই নতুন মেয়র কে হবেন সেটাও সোমবারের মধ্যে জানতে চাওয়া হয়েছিল। তবে এরপরেও কলকাতার নতুন মেয়র কে হবেন তা জানানো হয়নি। এরপরেই পুরবোর্ড ভেঙে দেওয়ার কথা ঘোষণা করা হল।

ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর কলকারা পুরসভাতেও টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। মেয়র ফিরহাদ সহ বেশ কয়েকজন ইস্তফা দিয়েছেন। এবার কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার।

Kolkata Municipal Corporation in the hands of an administrator!

অন্যদিকে রাজ্যে পালাবদলের পর তৃণমূলের অন্দরেও ভাঙনের ছায়া নেমে এসেছে। বিধানসভায় আগেই ‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশ করেছে। সোমবার জোড়াফুল শিবিরের ২০ জন ‘বিক্ষুব্ধ’ সাংসদও এনডিএ জোটের শরিক হতে চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বলে খবর।