বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর সামনে এল। গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে অর্থ দফতরের মেডিক্যাল সেল তরফে। পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে ১৪ অগাস্ট, ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম (West Bengal Health Scheme – WBHS) সংক্রান্ত বিষয়ে অবগত করা হয়েছে। কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? জেনে নিন।
রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি | Government Of West Bengal
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS)-এর অধীনে চিকিৎসার প্যাকেজ রেট এর বিষয়ে সংশোধন করার কথা জানানো হয়েছে। সরকারি কর্মীদের স্বার্থে কেন্দ্রীয় সরকারি কর্মীদের CGHS প্রকল্পের রেটের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে স্বাস্থ্য প্রকল্পের নতুন রেট নির্ধারণ করা হয়েছে। তবে যেসব ক্ষেত্রে পুরনো WBHS রেট অপেক্ষাকৃত বেশি ছিল কেন্দ্রের প্রকল্পের তুলনায়, সেখানে সেই বেশি রেটই বহাল থাকবে।
বিজ্ঞপ্তি অনুসারে, নতুন রেট আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। সেই দিন বা তার পরে যেসব রোগী ভর্তি হবেন, তাঁদের ক্ষেত্রে নতুন রেট প্রযোগ্য। তার আগে ভর্তি হওয়া রোগীদের ক্ষেত্রে পুরনো রেটই থাকবে বলেও পরিষ্কার জানানো হয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের হাসপাতালগুলিকে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে X, Y, Z এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
এক্ষেত্রে X এর আওতায় কলকাতা মেট্রোপলিটন এলাকা বা (Tier-I) এ সর্বোচ্চ রেট, Y (Tier-II) এ পড়ছে আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ি। এগুলোতে Tier-I-র থেকে ১০% কম রেট এবং Z (Tier-III) রাজ্যের বাকি অংশে Tier-I-র থেকে ২০% কম রেট মিলবে।
Class-I হাসপাতাল ১০০% রেট, Class-II এর ক্ষেত্রে হাসপাতাল ৮০% এবং এমপ্যানেলড নয় এমন হাসপাতালে চিকিৎসা করালে ৮০ বা ৬০ শতাংশ হারে টাকা ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, আগে বিশেষজ্ঞ চিকিৎসকের OPD পরামর্শ ফি ছিল ২০০, এবার তা হয়েছে ৩৫০।

আরও পড়ুন: একসঙ্গে ৩ ভাই পেতে পারেন পিএম কিষাণের টাকা! তবে রয়েছে বড় শর্ত, সরকারি নিয়ম জানুন
স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে পূর্বে পুরোনো রেট ছিল ১২০০০, এবারে তা বেড়ে হয়েছে ৩৫০০০। আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আগে ছিল ২০০০০ এবারে তা হয়েছে ৫৩০০০। এছাড়াও আরও বহু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রেট পরিবর্তন করা হয়েছে। ইমপ্ল্যান্ট, একাধিক অস্ত্রোপচার সহ অন্যান্য নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আপনিও একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগী হলে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।













