৭ দিনের মধ্যে ফাইল ও চিঠির নিষ্পত্তি! সরকারি কাজে গতি আনতে নয়া নির্দেশিকা রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal ordered to resolve Government work within seven days
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি দফতরে অনেক সময় দিনের পর দিন একাধিক ফাইল পড়ে থাকে। বহু ক্ষেত্রে দেখা যায়, এক দফতরের ফাইল অন্য দফতরে অনুমোদনের জন্য আটকে রয়েছে। এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Manoj Kumar Agarwal) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এবার থেকে অন্য দফতর থেকে আসা ফাইল বা চিঠি সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

সরকারি কাজে গতি আনতে তৎপর রাজ্য | (Government of West Bengal)

দেখা যাচ্ছে, প্রয়োজনীয় অনুমোদন বা মতামতের অভাবের জন্য সরকারি প্রকল্পের কাজের গতি কমছে। পাশাপাশি প্রকট হচ্ছে একাধিক দফতরের মধ্যে সমন্বয়ের অভাব। সেই কারণে এবার সরকারি কাজে গতি আনতে ও নানা দফতরে ফাইল ও চিঠি আটকে থাকার সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল রাজ্য।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় ফের আবেদনের সুযোগ! ফর্ম ফিল আপ কবে থেকে শুরু জানুন

রাজ্যের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নানা দফতরের মধ্যে ফাইল আদানপ্রদান ও প্রয়োজনীয় মতামত বা সম্মতি জানাতে দেরি হওয়ার কারণে সরকারি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়িত করতে সমস্যা হচ্ছে। এই সমস্যা দূর করে দফতরগুলির মধ্যে সমন্বয় বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে অন্য দফতর থেকে কোনও ফাইল বা চিঠি এলে সাধারণত সাত কার্যদিবসের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাইলগুলির উপর নজরদারি চালাতে প্রত্যেকটি দফতরকে নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তুলতে হবে। সব দফতরের সচিবদের নিয়মিত অমীমাংসিত ফাইলের অগ্রগতি খতিয়ে দেখতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, নির্দিষ্ট দফতরগুলির মধ্যে আলোচনা করে কোনও ফাইলের সম্মতির বিষয় নিষ্পত্তি সম্ভব না হলে সেগুলি ফেলে রাখা যাবে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

Government of West Bengal

এক আধিকারিক জানান, বহু ক্ষেত্রে দেখা যায়, একটি দফতরের ফাইল সামান্য অনুমতির জন্য অন্য দফতরে গিয়ে আটকে রয়েছে। এতে যেমন প্রকল্পের কাজ থমকে যায়। তেমনই প্রকল্পের অর্থ অনুমোদনের ক্ষেত্রেও অনেক সময় সমস্যা তৈরি হয়। এই জটিলতা সরিয়ে সরকারি কাজে গতি আনতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সচিবালয় ম্যানুয়াল ২০১৯ ও সরকারি কাজ পরিচালনার নির্দিষ্ট নিয়ম অনুসারে যাবতীয় ফাইল ও চিঠির নিষ্পত্তি করতে হবে।

সরকারি দফতরে ফাইল আটকে থাকার সমস্যা আজকের নয়। এতে সরকারি কাজের গতিও অনেক সময় কমে যায়। এবার সেই সমস্যা দূর করে সরকারি কাজে গতি আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এর ফলে ফাইল ও চিঠি আটকে থাকার সমস্যা দূর হবে বলে মনে করা হচ্ছে।