হাজার হাজার হকারের জন্য স্বস্তির খবর! উচ্ছেদ নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের

Published on:

Published on:

Government of West Bengal paused hawker eviction till October
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উচ্ছেদের চিন্তায় রাতের ঘুম উড়েছে হাজার হাজার হকারের। রুজি-রুটি হারানোর ভয়ে দিন কাটচ্ছেন তাঁরা। তবে এবার সেই চিন্তা কিছুটা দূর করল রাজ্য সরকার (Government of West Bengal)। হকার উচ্ছেদ (Hawker Eviction) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে।

হকার উচ্ছেদ নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের | (Hawker Eviction)

আগামী অক্টোবর মাসে দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, দুর্গাপুজো অবধি রাজ্যের কোথাও হকার উচ্ছেদ হবে না। অক্টোবর অবধি এই প্রক্রিয়া স্থগিত রাখার আশ্বাস দিয়েছেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা।

আরও পড়ুনঃ ২৬ লক্ষ আবেদন বাতিল! অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায় আপনার নাম রয়েছে তো? দেখুন এইভাবে

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, হকার উচ্ছেদ নিয়ে রাজ্য জুড়ে তৈরি হওয়া আতঙ্ক আপাতত কেটেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে উৎসবের মরশুম শেষ না হওয়া অবধি মানবিকতার খাতিরে কোনও হকারকে উচ্ছেদ করা হবে না।

এছাড়া রেলের অধীনে থাকা হকারদের উচ্ছেদ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান অসিত। তিনি বলেন, এই বিষয়টি পুরোপুরি কেন্দ্রের এক্তিয়ারভুক্ত। তবে তা সত্ত্বেও মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে তিনি যেন এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

Hawker eviction

জানা গিয়েছে, হকারদের পুনর্বাসন ও পরবর্তী নীতি নির্ধারণের জন্য আগামী সপ্তাহেই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। পুর দফতরের সচিবের সঙ্গে আলোচনায় বসবে হকার্স সংগঠন। সেখানে হকারদের পরিচয়পত্রের পাশাপাশি তাঁদের ব্যবসার ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেওয়ার পর রাজ্যের হাজার হাজার হকার ও তাঁদের পরিবারের চিন্তা কিছুটা কমেছে।

বিগত কয়েক সপ্তাহে রাজ্যের একাধিক প্রান্তে হকার উচ্ছেদের ঘটনা ঘটেছে। রুজি-রুটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বহু পরিবার। কোথাও কোথাও আবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে হাজারও হকার পরিবারের চিন্তা কিছুটা কমাল সরকার। মুখ্যমন্ত্রী এই উচ্ছেদ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আশ্বাস দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।