বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাসে একাধিক ছুটি মিলবে স্কুল পড়ুয়াদের। মাসের শুরুটাই হয়েছে ছুটি দিয়ে। গত মাসের শেষ দিন রাজ্যের স্কুলগুলির জন্য দুটি বিশেষ ছুটির বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE Holiday)। যাতে জুলাই মাসের দু’টি ছুটির উল্লেখ করা হয়।
ছুটির বিজ্ঞপ্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ | WBBSE Holiday
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জুলাই মাসের দুটি দিনে, একটি অর্ধ-দিবস বা হাফ-ছুটি এবং অন্যটি পূর্ণ দিবস ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের অবহিত করা হয়।৩০ জুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) তরফে রাজ্যের স্কুলগুলির জন্য দুটি বিশেষ ছুটির বিষয়ে যাজানো হয়েছে।
এর মধ্যে একটি ছুটি ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। যা ছিল জুলাই মাসের প্রথম দিন ১ জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ১ জুলাই অর্ধদিবস ছুটি ছিল। দুপুর ২টোর পরে রাজ্যের সমস্ত স্কুল ছুটি হয়ে যায়। এরপর ৬ই জুলাই ২০২৬ (সোমবার) ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
৬ই জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটিতে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ৬ই জুলাই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে স্কুলগুলিতে পূর্ণ দিবস ছুটি থাকবে। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কুলে গিয়ে দিনটি পালন করার বা শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়ার কোনো উল্লেখ নেই। অর্থাৎ, ওইদিন স্কুলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
উল্লেখ্য, সম্প্রতি বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট থেকে স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে বলে ঘোষণা হয়েছে।

আরও পড়ুন: উপস্থিত হবেন প্রায় ২ কোটি মানুষ! কড়া নিরাপত্তা খামেনেইয়ের শেষকৃত্যে, ইরানজুড়ে জারি হাই অ্যালার্ট
এবার থেকে সরকারি ছুটির তালিকায় জুড়ল ৬ জুলাইও। ৬ জুলাই দিনটিতে পূর্ণদিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। এরপর জুলাই মাসের ১৬ তারিখ রথযাত্রা রয়েছে। সেকারণে রাজ্যে ছুটি থাকবে। এছাড়া শনি ও রবিবারের মতো ছুটিগুলি তো রয়েইছে।













