রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর, গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট প্রকাশ করল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল

Published on:

Published on:

Government Of West Bengal(48)
Follow

বাংলাহান্ট ডেস্ক: DA, পে কমিশন নিয়ে চর্চার মাঝেই পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অধীনে কর্মরত সমস্ত স্তরের কর্মচারীদের (Government Employees) জন্য বড় সুখবর সামনে এসেছে। সম্প্রতি, ২০২৫-২৬ অর্থবর্ষের বার্ষিক জিপিএফ (General Provident Fund) স্টেটমেন্ট প্রকাশ করেছে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। কী কী তথ্য দেওয়া আছে? সকল সরকারি কর্মীর জন্য জানা বিশেষ জরুরি। জেনে নিন।

বার্ষিক জিপিএফ স্টেটমেন্ট প্রকাশ করল রাজ্য | Government of West Bengal

রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মচারীদের জন্য নতুন স্টেটমেন্টটি ৩রা আগস্ট, ২০২৬ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে উপলব্ধ। এখন থেকে গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্টটি রাজ্যের সমস্ত জিপিএফ গ্রাহকরা অত্যন্ত সহজে, বাড়িতে বসেই নিজেদের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে পেয়ে যাবেন। কয়েক মিনিটে বাড়িতে বসেই বার্ষিক জিপিএফ স্টেটমেন্ট দেখতে এবং ডাউনলোড করে নিতে পারবেন।

উল্লেখ্য, আগে সরকারি কর্মচারীদের অফিসে মুদ্রিত জিপিএফ স্টেটমেন্ট পাঠানো হতো। কিন্তু ২০২০-২১ অর্থবর্ষ থেকে এই প্রথায় পরিবর্তন আনা হয়। অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস আধুনিক ডিজিটাল পদ্ধতি বেছে নিয়েছে। সকলের সুবিধার কথা মাথায় রেখে বর্তমানে কিউআর কোড এবং ফ্যাকসিমিলি স্বাক্ষর সহ ই-জিপিএফ (e-GPF) ডিজিটাল স্টেটমেন্ট চালু করা হয়েছে। যা সম্পূর্ণ বৈধ এবং গ্রহণযোগ্য।

ই-জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে প্রথমে https://cag.gov.in/ae/west-bengal/en
অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে থাকা “Online Services” অপশনে ক্লিক করে সেখান থেকে “GPF” বিকল্পটি বেছে নিতে হবে। এরপর “GPF subscriber login”-এ ক্লিক করে নিতে হবে।

আরও পড়ুন: রাজ্যের সংখ্যালঘুদের জন্য অভিনব উদ্যোগ! চালু হল ‘শিল্প কুঞ্জ’,মিলবে বিশেষ সুবিধা

নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘Forget Password?’ লিঙ্কে ক্লিক করে জিপিএফ সিরিজ, জিপিএফ নম্বর এবং জন্মতারিখ পুট করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি গেলে তা দিয়ে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

'This' Government Employees

এরপর ড্যাশবোর্ডে প্রবেশ করে ‘GPF Accounts Statement’ বিকল্পটিতে ক্লিক করে সেখান থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের স্টেটমেন্টটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। বাড়িতে বসেই কয়েক মিনিটে কাজটি করে নিতে পারবেন।