বেঁধে দেওয়া হল সময়, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ নিয়ে বড় আপডেট দিল সরকার

Published on:

Published on:

Annapurna Yojana(2)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা তারিখেই অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর। অফলাইনের পর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া শুরু হয়ে গেল অনলাইনেও। আজ থেকে ৯০ দিন পর্যন্ত অর্থাৎ টানা তিন মাস আবেদন করা যাবে অন্নপূর্ণায়। ১২ পাতার ফর্ম-ফিল আপ করতে করার জন্য বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে আবেদনকারীদের (Annapurna Yojana Form Fill Up)।

অন্নপূর্ণা যোজানার ফর্ম ফিল আপ শুরু অনলাইনেও | Annapurna Yojana

প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকার গড়লে আসবে অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar)। কথা মতো অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ভাতা দিতে ফর্ম-ফিল আপ শুরু হয়ে গেল অফলাইনের পাশাপাশি অনলাইনেও। অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ফের অনলাইনেই জমা দিতে হবে।

রাজ্য সরকারের পোর্টালে https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে গিয়ে করতে হবে আবেদন। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। পোর্টালে গিয়ে নিজের ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে।

অনলাইন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে আবেদকারীকে। ১২ পাতার ফর্ম-ফিল আপ হয়ে গেলে ফর্ম স্ক্যান করে পোর্টালে ফের আপলোড করতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিও। ১২ পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। এই নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষজন। ১২ পাতার ফর্ম কীভাবে ফিলআপ হবে তা নিয়েও চিন্তা।

Annapurna Yojana

আরও পড়ুন: চালু হয়েছে ‘যুবশক্তি’র পোর্টাল, কবে থেকে শুরু হবে বেকারভাতার জন্য আবেদন? জানুন

যদিও ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ফর্ম নিয়ে ধোঁয়াশা কাটাতে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না।’’