বাদ যেতে পারে বহু নাম, কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? অবশেষে জারি হল সরকারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Annapurna Bhandar(1)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি। পূর্বে দেওয়া কথা মতোই পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করল নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর। কারা কারা পাবেন ভাতা? কারা বাদ যাবেন? জেনে নিন।

কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? Annapurna Bhandar

রাজ্য সরকার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর এবং সামাজিকভাবে শক্তিশালী করে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ করে আর্থিক সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পাঠানো হবে। আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা। তবে রয়েছে বেশ কিছু শর্ত।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। সরকারি চাকরি থাকলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই টাকা মিলবে না।

যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের সকলেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তবে মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।

Annapurna Bhandar

আরও পড়ুন: AC বাসে শ্রীরামপুর থেকে সরাসরি দিঘা যাওয়ার সুবিধা মিলবে এবার, ভাড়া কেমন হবে?

যদিও আগে অগ্নিমিত্রা পাল বলেছিলেন, “সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।” তবে সরকারি বিজ্ঞপ্তি সামনে আসতে দেখা যাচ্ছে বিজেপি সরকারের এই প্রকল্প থেকে বাদ যেতে পারে বিপুল সংখ্যক নাম।