বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম! কবে থেকে সুবিধা মিলবে? জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Annapurna Bhandar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, বুধবারই রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফর্ম প্রকাশিত হবে আগামীকাল।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | Annapurna Bhandar

মুখ্যমন্ত্রী জানান, অফলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ফর্ম ফিলআপ করা যাবে। বলেন, ‘‘অফলাইনের পাশাপাশি অনলাইন (ফর্ম) অবশ্যই থাকবে।’’ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অন্নপূর্ণা যোজনা এবং স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও এদিন আপডেট দেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই নতুন প্রকল্পের জন্য উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, যা বুধবারই নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।

এই বিষয়ে এদিন তিনি বলেন, ‘‘বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে।’’ শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘এই বিষয়ে বুধবারই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তিকরণ যত তাড়াতাড়ি করবেন, আমরা তত দ্রুত সুবিধা দিতে পারব।” আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা। কারা কারা পাবেন ভাতা? কী কী নথি দরকার? জেনে নিন।

রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে চালু হবে ‘অন্নপূর্ণ যোজনা’ পোর্টাল। সেখানে লগ ইন করে প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা।

‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

আরও পড়ুন: তৃণমূলের কাকলিকে আমন্ত্রণ, কারা এই ‘বিশেষ বিশেষ সাংসদ’? মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা

Annapurna Bhandar

পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। এছাড়া যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের সকলেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সরাসরি আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।