অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, পুজোর মণ্ডপেই সমস্ত সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ! বিরাট উদ্যোগ অগ্নিমিত্রার

Published on:

Published on:

agnimitra paul(1)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বদলে গিয়েছে রাজ্যের চিত্র। পূর্ববর্তী তৃণমূল সরকার কেন্দ্রীয় প্রকল্পে (Government Scheme) বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে বারংবার। তবে বিজেপি সরকার গঠনের পর আয়ুষ্মান ভারত হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বিশ্বকর্মা যোজনা, সবকিছুর সুবিধা পেতে শুরু করেছে রাজ্যের মানুষ।

এদিকে নতুন সরকার এলে তৃণমূলের চালু করা সমস্ত সামাজিক প্রকল্পের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠছিল। যদিও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই কোনও সামাজিক প্রকল্প বন্ধ হয়নি রাজ্যে। শুধুমাত্র পরিবর্তন হয়েছে নাম। একইসাথে বেড়েছে ভাতার পরিমাণও। অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), যুবশক্তি (Yuba Shakti) এসব সরকারি প্রকল্পের সঙ্গে জুড়তে চাইছে রাজ্যের হাজার হাজার মানুষ।

সরকারি প্রকল্পের সুবিধা দিতে বড় ভাবনা অগ্নিমিত্রার | Agnimitra Paul

তবে সরকারি প্রকল্পের ফর্ম পাওয়া থেকে তা পূরণ করে জমা দেওয়ার বিষয়ে অনেকেরই প্রশ্ন। কোথায় কবে মিলবে ফর্ম, কীভাবে জমা? গোটা বিষয়টাই ঝক্কি। এই চিন্তা দূর করতেই এবার অভিনব উদ্যোগ রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের।

পুজোর মণ্ডপেই হবে সরকারি প্রকল্পের ফর্ম বণ্টন, গ্রহণও করা হবে। এরমই অভিনব চিন্তা-ভাবনা করছে পুরদপ্তর। শহরের বড়ো পুজো মণ্ডপগুলিতে পুরদপ্তরের বিশেষ ক্যাম্প করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাগুলি সহজেই যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।

Agnimitra Paul

আরও পড়ুন: গ্রান্ট ইন এড-দের বকেয়া DA কবে দেবে সরকার? হাইকোর্টে মামলা পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বিভিন্ন প্রকল্পের ফর্ম বিতরণ ও ফর্ম জমা নেওয়ার কাজ পুজোর সময়েও যাতে হয়, তেমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে পুরদপ্তর। নিজের বিধানসভা এলাকা থেকেই এর সূচনা করতে চাইছেন অগ্নিমিত্রা। এই বিষয়ে ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার হিরাপুর থানার পুজো সমন্বয় বৈঠকে পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা করে আগ্রহী ক্লাবগুলোর নাম গ্রহণ করা হয়েছে।