বাংলা হান্ট ডেস্ক: ১ এপ্রিল থেকে একাধিক বিষয়ে এসেছে বদল। যার মধ্যে অন্যতম হল গ্রাচুয়িটির নিয়ম (Gratuity New Rules)। আর এই নিয়ম বদলের ফলে বেড়েছে চিন্তা সকলের। কারণ গ্রাচুয়িটির নতুন নিয়মে আপনার বেতন, পিএফ এ জমা অর্থ অর্থাৎ অবসরকালীন ফান্ডের ওপরে প্রভাব পড়তে চলেছে। আজকে প্রতিবেদনে এই বিষয় বিস্তারিত তথ্য জানানো হল।
Gratuity-র নতুন রুলস, বেতন ও অবসর ভাতার ওপর কী প্রভাব পড়ছে? (Gratuity New Rules)
জানা যাচ্ছে ১ এপ্রিল থেকে নতুন শ্রম কোড চালু হয়েছে। যেখানে পারিশ্রমিকের নতুন নিয়ম চালু হয়েছে। এই সংজ্ঞায় বলা হয়েছে পারিশ্রমিক বেতনের অন্তত ৫০ শতাংশ হতে হবে। নতুন এই সংজ্ঞায় গ্রাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের অনুদান বাড়বে। পাশাপাশি পিএফ, গ্র্যাচুয়িটিতে বেশি টাকা জমা হলে ইন হ্যান্ড সেলারি বেশ কিছুটা কমে যেতে পারে (Gratuity New Rules)।

আরও পড়ুন: গরমে স্কুল জীবন বদলেছে, বাধ্যতামূলক ওয়াটার ব্রেক, জল-ঘণ্টা, বন্ধ খেলা
যদিও এর আগে নিয়ম ছিল, কোন কোম্পানি বা সনজদার পাঁচ বছর পূর্ণ করার পর গ্রাচুয়িটি পাওয়া যাবে। নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে, চাকরির এক বছর পূরণ করলেই এই গ্রাজুয়িটি পাওয়া যাবে। অর্থাৎ ফিক্সটাম এমপ্লয়ী তারা এক বছর চাকরি করলেই এটি পাবেন। এই নতুন নিয়মে নোটিশ পিরিয়ডও ধরা হবে। যার ফলে কর্মীদের আরো সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
নোটিশ পিরিয়ডে কর্মজীবনের মেয়াদের হিসেব অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কোন কর্মী ১১ মাস চাকরি করেন এবং পরের দু মাস নোটিশ পিরিয়ডের কাজ করেধ। তাহলে ওই কোম্পানিতে ওই কর্মীর কর্মজীবন হবে এক বছর এক মাস। সে ক্ষেত্রে তিনিও গ্রাজুয়িটি পাবেন। এছাড়াও অবসান নিলে বা চাকরি থেকে ইস্তফা দিলে অথবা মৃত্যু হলে কোন কারণে, বা শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও এই গ্র্যাচুয়িটির সুবিধা পাবেন।
পাশাপাশি রয়েছে ওভারটাইমের ক্ষেত্রেও সুবিধা। ওভারটাইম পারিশ্রমিকের ৫০ শতাংশ হিসেবের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া শেষ পাওয়া বেতন ও মোট কত বছর চাকরি করেছেন সেই সংখ্যার সঙ্গে ১৫ গুণ করবে ২৬ দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে আপনি গ্ৰাচুয়িটি বাবদ কত টাকা পাবেন। এছাড়া বেসরকারি চাকরিজীবীরা সর্বাধিক ২০ লক্ষ টাকা ও সরকারি কর্মীদের ক্ষেত্রে সর্বাধিক ২৫ লক্ষ টাকা করে দেওয়া হয় এই গ্ৰাচুয়িটি বাবদ (Gratuity New Rules)।












