সড়কপথে দিঘা-মন্দারমণি যাওয়া আরও সহজ! ২৫৫ কোটি খরচে হলদি নদীর উপর তৈরি হচ্ছে নতুন সেতু

Published on:

Published on:

Haldi River bridge on NH 116B to improve Digha Mandarmani road connectivity

বাংলা হান্ট ডেস্কঃ সড়কপথে দিঘা বা মন্দারমণি যাওয়ার ঝক্কি অনেকটাই কমতে চলেছে। কারণ প্রায় ২৫৫ কোটি টাকা খরচে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে (NH 116B) হলদি নদীর উপর নতুন সেতু (Haldi River Bridge) তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই মাটির গুণগত পরীক্ষা ও সেতু নির্মাণের প্রয়োজনীয় প্রস্তুতির কাজ এগোতে শুরু করেছে।

সড়কপথে দিঘা-মন্দারমণি যাতায়াত আরও সহজ | (Haldi River Bridge)

সড়কপথে দিঘা-মন্দারমণি যাওয়ার অন্যতম রাস্তা দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক। সেই রাস্তার হলদি নদীর উপর কয়েকশো কোটি টাকা খরচে নতুন সেতু তৈরি হতে চলেছে। নন্দকুমার চণ্ডীপুরের মাঝে নরঘাটে তৈরি হতে চলা এই সেতু ঘিরে আশার আলো দেখছেন স্থানীয়রা।

Haldi river bridge
প্রতীকী ছবি

এই সেতু তৈরি হয়ে গেলে হলদিয়া শিল্পাঞ্চল থেকে দিঘা, কাঁথি সহ পার্শ্ববর্তী এলাকায় আরও সহজে ও দ্রুত যাতায়াত করা যাবে। স্থানীয়দের যাতায়াতের পাশাপাশি শিল্পাঞ্চলের পণ্য পরিবহণ ও দিঘাগামী পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে দীর্ঘদিনের যোগাযোগ সংক্রান্ত সমস্যার অবসান ঘটিয়ে দিঘা, কাঁথি ও হলদিয়ার মধ্যে যাতায়াত ব্যবস্থায় বড়সড় বদল আসতে পারে।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারতে আরও বেশি চিকিৎসার সুবিধা! জুড়তে পারে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ

এদিকে সরকারি প্রকল্পের নথি অনুসারে, হলদি নদীর উপর প্রায় ২৫৫ কোটি টাকা খরচে এই নতুন সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছে। গত ২৮ অগাস্ট নতুন সেতু তৈরির মাটি পরীক্ষার টেন্ডার প্রকাশিত হয়েছিল। সেখানে আনুমানিক মূল্য প্রায় ৮৮ লক্ষ ১ হাজার টাকার উল্লেখ আছে। ২০ নভেম্বরের মধ্যে টেন্ডার জমা করতে হবে। জানা গিয়েছে, সেতু তৈরির পাশাপাশি সংযোগকারী রাস্তা নির্মাণের জন্যও জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

রেলপথের পাশাপাশি সড়কপথেও অনেকে দিঘা-মন্দারমণি যান। সেক্ষেত্রে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে হলদি নদীর উপর নতুন সেতু তৈরি হলে পর্যটকদের সুবিধার পাশাপাশি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যেতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি শিলান্যাসে আসতে পারেন।