রাখি বন্ধন স্পেশাল: ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার সাফল্যের নেপথ্যে দিদিদের কঠোর সংগ্রাম

Published on:

Published on:

Hard work of the sisters behind success of Bhuvneshwar Kumar-Ravindra Jadeja.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাখি বন্ধনের এই বিশেষ দিনের মূল লক্ষ্যই হল ভাই-বোনের অটুট বন্ধন। এমতাবস্থায়, রাখি বন্ধনের আবহে আমরা ভারতের এমন ২ কিংবদন্তি ক্রিকেটারের (Bhuvneshwar Kumar-Ravindra Jadeja) প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব যাঁদের সফলতার নেপথ্যে তাঁদের দিদিদের কঠোর সংগ্রাম রয়েছে। মূলত, আজ আমরা আপনাদের জানাবো ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজার প্রসঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেটে (Cricket) টিম ইন্ডিয়ার (India National Cricket Team) এই দুই ক্রিকেটার একত্রে ৯৩৬ টি উইকেট নিয়েছেন ও ৮৭৫১ রান করেছেন। এই দুই তারকার কেরিয়ার হয়তো কখনোই শুরু হতো না, যদি তাঁদের দিদিরা না থাকতেন।

ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার (Bhuvneshwar Kumar-Ravindra Jadeja) সাফল্যের নেপথ্যে দিদিদের কঠোর সংগ্রাম:

ভুবনেশ্বরের দিদি রেখা আদানা: জানিয়ে রাখি যে, মীরাটের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ভুবনেশ্বর কুমারের বাবা চাইতেন তাঁর ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করুক। তাঁর বাবা পুলিশ বিভাগে চাকরি করতেন। তাই বাড়ির পরিবেশ ছিল বেশ কড়া। কিন্তু ভুবনেশ্বরের দিদি রেখা আদানা, তাঁর ভাইয়ের বল সুইং করানোর সহজাত প্রতিভা চিনতে পেরেছিলেন। ভুবনেশ্বরের বয়স যখন সবে ১৩, তখন রেখা তাঁর ভাইকে মীরাটের ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক গ্রাউন্ডে নিয়ে যান। তিনি কোচ বিপুল ভাটস ও সঞ্জয় রাস্তোগীর সঙ্গে কথা বলে ভুবনেশ্বরের প্রশিক্ষণ শুরু করেন এবং বাড়িতে তাঁর বাবাকে ভাইয়ের ক্রিকেট খেলার জন্য রাজি করান।

Hard work of the sisters behind success of Bhuvneshwar Kumar-Ravindra Jadeja.

আজও ভুবনেশ্বর কুমার তাঁর সাফল্য এবং আন্তর্জাতিক পর্যায়ে ২৯৪ টি উইকেট ও ১১৭১ রানের সম্পূর্ণ কৃতিত্ব তাঁর বোন রেখাকেই দেন। ভুবনেশ্বর দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সেদিন যদি তাঁর দিদি তাঁকে ভিক্টোরিয়া পার্কে নিয়ে না যেতেন তাহলে তিনি হয়তো ‘সুলতান অফ সুইং’ হয়ে উঠতে পারতেন না।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ! প্রথম ভারতীয় হিসাবে হলেন গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন

মায়ের মৃত্যুর পর দিদির সমর্থন পান জাদেজা: উল্লেখ্য যে, রবীন্দ্র জাদেজার কাহিনিটি অত্যন্ত আবেগঘন এবং সংগ্রামে পরিপূর্ণ। জাদেজার বাবা, অনিরুদ্ধসিংহ জাদেজা, চেয়েছিলেন তিনি যেন মিলিটারি স্কুলে ভর্তি হন। তবে, রবীন্দ্র জাদেজার মা, লতা জাদেজা, অনিরুদ্ধকে ছেলের ক্রিকেট খেলার জন্য রাজি করান। এদিকে জাদেজার বয়স যখন মাত্র ১৬-১৭ বছর, তখন তাঁর মা এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। মায়ের মৃত্যুতে জাদেজা এতটাই বিধ্বস্ত হয়েছিলেন যে, তিনি চিরতরে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ২০৩০-এর মধ্যেই ভারতের EV বাজার হবে ২০ লক্ষ কোটির! ৫ কোটি চাকরির সম্ভাবনা, দাবি নিতিন গড়করির

সেই সঙ্কটের মুহূর্তে তাঁর দিদি নয়না জাদেজা সংসার ও ভাই উভয়েরই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। জাদেজা যাতে আর্থিক সঙ্কটে না পড়েন, সেজন্য নয়না পরিবারকে সাহায্য করতে নার্স হিসাবে কাজ করতেন। মায়ের মৃত্যুর মাত্র ১২ দিন পর যখন জাদেজা BCCI অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্যাম্পের ডাক আসে, তখন নয়না তাঁকে সাহস জুগিয়েছিলেন। এই সাহসিকতা নিয়েই জাদেজা প্রত্যাবর্তন করেন এবং আজ তিনি ভারতের হয়ে ৬৪২ টি উইকেট ও ৭৫৮০ রান করে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচিত হচ্ছেন।