মাত্র ২৭০০ টাকায় সুন্দরবনে ইলিশ উৎসব! ৩ দিনের বিশেষ প্যাকেজে কী কী থাকছে জানেন?

Published on:

Published on:

Hilsa Festival in Sundarbans for just 2700 rupees
Follow

বাংলা হান্ট ডেস্ক : বর্ষাকাল এলেই বাঙালির মনে ইলিশের প্রতি আলাদা টান তৈরি হয়। সেই আবেগকেই এবার প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দিয়েছে সুন্দরবনের জনপ্রিয় ‘ইলিশ উৎসব’(Hilsa Festival)। প্রতি বছরের মতো চলতি বছরও বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই বিশেষ উৎসবের আয়োজন শুরু হয়েছে। আগামী কয়েক মাস ধরে চলবে এই আয়োজন, যেখানে প্রকৃতি দর্শনের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে ইলিশের নানা লোভনীয় পদ। ফলে বর্ষার মরশুমে সুন্দরবন ভ্রমণের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বর্ষার মরশুমে সুন্দরবনে শুরু হচ্ছে ইলিশ উৎসব (Hilsa Festival)

মূলত বর্ষাকালকে কেন্দ্র করেই বিভিন্ন ট্যুর সংস্থা বিশেষ ভ্রমণ প্যাকেজ চালু করে। সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের জন্য এই প্যাকেজে থাকা-খাওয়া, নৌভ্রমণ এবং ইলিশের একাধিক পদ পরিবেশনের ব্যবস্থা রাখা হয়। গত কয়েক বছরে এই উদ্যোগ এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন অনেকেই শুধুমাত্র ইলিশ উৎসবের অভিজ্ঞতা নিতে বর্ষায় সুন্দরবন সফরের পরিকল্পনা করেন।

খাবারের তালিকায় থাকে সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ ভাজাসহ আরও নানারকমের পদ। সাধারণত ক্যানিং থেকে যাত্রা শুরু করে ক্যানিং-এই শেষ হয়। এই প্যাকেজগুলি সাধারণত ২,৭০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে রাখা হয়। পর্যটন ব্যবসায়ীদের মতে, বর্ষাকালে সুন্দরবনের পর্যটনকে আরও জনপ্রিয় করে তুলতে এই উৎসব বড় ভূমিকা পালন করছে। এই প্রসঙ্গে এক ট্যুর অপারেটর বলেন, “বর্ষায় সুন্দরবন ভ্রমণ মানেই ইলিশ উৎসব। পর্যটকদের পছন্দ অনুযায়ী প্যাকেজ থাকে। প্যাকেজের মধ্যে সবকিছুই ধরা থাকে। বর্ষা শুরু হতেই সুন্দরবনে পর্যটকদের জন্য জমজমাট সুন্দরবন ইলিশ উৎসব শুরু হয়।”

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা এই বিশেষ ট্যুরগুলিতে নদীর বুকে লঞ্চে বসে টাটকা ইলিশের পদ উপভোগ করার সুযোগ পান পর্যটকেরা। পরিবার বা বন্ধুদের সঙ্গে কয়েক দিনের সময় কাটানোর জন্য এই প্যাকেজগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বেশিরভাগ ট্যুর ক্যানিং, সোনাখালি, গদখালি অথবা ঝড়খালি থেকে পরিচালিত হয়। সপ্তাহান্তে বা ছুটির দিনে নির্দিষ্ট সময়ে গাড়ি ও লঞ্চ ছাড়ে। ট্যুর বুকিংয়ের আগে জঙ্গল প্রবেশের অনুমতি, গাইডের খরচ এবং অন্যান্য পরিষেবা প্যাকেজের মধ্যে রয়েছে কি না, তা নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Hilsa Festival in Sundarbans for just 2700 rupees

আরও পড়ুন :স্কুল থাকবে ছুটি! রাজ্যের পড়ুয়াদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি

বর্ষার সময় দেশের অনেক বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ থাকলেও সুন্দরবন ভ্রমণে কোনও বাধা থাকে না। তাই এই সময় ইলিশ উৎসবকে ঘিরে পর্যটকদের আগ্রহ প্রতি বছরই বাড়ছে। এর ফলে একদিকে যেমন পর্যটকেরা ভিন্ন স্বাদের ভ্রমণের অভিজ্ঞতা পাচ্ছেন, তেমনই সুন্দরবনের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষের কর্মসংস্থান ও ব্যবসাও নতুন গতি পাচ্ছে।