বাংলাহান্ট ডেস্ক : ভাদ্র সংক্রান্তিতে রান্নাপুজোয় পাতে উঠবে তো ইলিশ (Hilsa)? এই চিন্তা অনেকদিন ধরেই তাড়া করে বেড়াচ্ছিল ভোজনরসিক বাঙালিকে। রান্নাপুজো মানেই তা ইলিশ ছাড়া অসম্পূর্ণ। কিন্তু এবারের মরশুমে ইলিশ তেমন ভালো ওঠেনি। উপরন্তু বাংলাদেশেও প্রথমবার ইলিশ রপ্তানি করেছে ভারত। সব মিলিয়ে রান্নাপুজোয় ইলিশের বাজার কেমন থাকবে তা নিয়ে ছিল চিন্তা। অবশেষে স্বস্তির হাসি ফুটল ক্রেতাদের মুখে।
রান্নাপুজোয় বাজারে ভর্তি ইলিশ (Hilsa)
বারংবার আবহাওয়ার রূপ বদলানোয় ইলিশ কম উঠেছে জালে। আবার কখনও কেজি কেজি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে ট্রলারগুলি। কিন্তু রান্নাপুজোর আগে মাছের বাজাগুলিতে দেখা গেল অন্য রকম ছবি। থরে থরে সাজানো ইলিশ দেখে আপ্লুত ক্রেতারা। হাওড়ার বড় আড়ত থেকে খুচরো বাজার- উপচে পড়েছে রূপোলি শষ্যে।

প্রতিবার দাম থাকে চড়া: সাধারণত প্রতি বছর রান্নাপুজোর আগে ইলিশের দাম হয়ে ওঠে আকাশছোঁয়া। এদিকে রান্নাপুজোয় ইলিশ (Hilsa) না হলেই নয়। কিন্তু রূপোলি শষ্যের চড়া দাম সবার সাধ্যের মধ্যে থাকে না। কিন্তু এবারের বাজারদর দেখে সবার মুখেই চওড়া হাসি।
আরও পড়ুন : ভারতে আসতে অনিচ্ছুক! চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পরিবর্তনের দাবি পাকিস্তানের, কী জানাল হকি ইন্ডিয়া?
কত চলছে দাম: ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে হু হু করে। পেল্লাই সাইজের ইলিশ মিলছে ১০০০ থেকে ১২০০ টাকায়। কম দামে এমন আকারের ইলিশ পেয়ে অন্য মাছ ফেলে ইলিশই ব্যাগে ভরছেন ক্রেতারা।
আরও পড়ুন : পরিষেবার মানোন্নয়নে হু হু করে বাড়ল আয়, রাজস্ব বৃদ্ধি নিয়ে রিপোর্ট পূর্ব রেলের
ইলিশ কেনার আগে দাম নিয়ে দুবার ভাবতে হচ্ছে না। এমন সুযোগ তো খুব বেশি আসে না। তাই এই উপলক্ষে মন ভরে ইলিশ খাচ্ছেন ভোজনরসিকরা।













