বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতে সম্পন্ন হতে চলেছে পুরুষদের হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Men’s Asian Champions Trophy)। এই টুর্নামেন্টে পাকিস্তানের (Pakistan) অংশগ্রহণ করার কথা থাকলেও তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। এবার এই প্রসঙ্গে হকি ইন্ডিয়া (Hockey India) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পাকিস্তানের দাবি মানা হবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির (Men’s Asian Champions Trophy) ভেন্যু পরিবর্তনের দাবি পাকিস্তানের:
জানিয়ে রাখি যে, যাতে পুরো টুর্নামেন্টটি ভারত থেকে সরিয়ে নেওয়া হয় অথবা পাকিস্তানের ম্যাচগুলি কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয় এই দাবিতে পাকিস্তান এশিয়ান হকি ফেডারেশনের কাছে আবেদন করেছিল। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি মহম্মদউদ্দিন আহমেদ ভেন্যু পরিবর্তনের কারণ হিসাবে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে উল্লেখ করেছেন। ভারতে পাকিস্তানি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন আহমেদ।

ভারত স্পষ্টভাবে দাবি প্রত্যাখ্যান করেছে: সংবাদ সংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং বলেন, এই ধরণের কোনও দাবিই মানা হবে না, ভেন্যুতেও কোনও পরিবর্তন আনা হবে না। পাকিস্তান আগেও এমনটা করেছে। যদি তারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায়, তাহলে তাদের ভারতে এসে খেলতে হবে।
আরও পড়ুন: শুরু হয়ে গেল IPL ২০২৭-এর প্রস্তুতি! ৩ বছর পর ভারতে হবে নিলাম, সামনে এল বড় আপডেট
এদিকে, পাকিস্তানকে কটাক্ষ করে ভোলানাথ সিং এটাও বলেছেন যে, পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে না আসে, তাহলে বিকল্প হিসাবে ওমান ও বাংলাদেশ তো আছেই। অর্থাৎ, ওই দুই দেশের যে কেউ পাকিস্তান দলের বদলি হতে পারে। জানিয়ে রাখি যে, পাঞ্জাবে সম্পন্ন হতে চলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬-এ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চিন, জাপান ও কোরিয়া এই ৬ টি দল অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: ধূমপায়ীদের পকেটে ছ্যাঁকা! ফের দাম বাড়ল সিগারেটের, গোল্ড ফ্লেক-ক্লাসিক কিনতে হবে কত খরচ?
এদিকে, সামগ্রিক বিষয়টি আরও জোরালো হয়ে উঠেছে, কারণ কিছুদিন আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেছিলেন যে পাকিস্তান দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে। তবে, একটি রিপোর্ট অনুসারে, পাকিস্তান হকি ফেডারেশনের একজন আধিকারিক জানিয়েছেন যে, পাকিস্তানি হকি দল ভারতে যাওয়ার জন্য এখনও সরকারের কাছ থেকে অনুমতি পায়নি। উল্লেখ্য যে, গত বছর তামিলনাড়ুতে সম্পন্ন হওয়া জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতেও ভারতে আসতে অস্বীকার করে। এরপর তারা একই অজুহাতে এশিয়া কাপ থেকেও নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।













