অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল নিয়ে বড় আপডেট! আবেদন থেকে স্ট্যাটাস চেক কীভাবে জানুন

Published on:

Published on:

How to apply in Annapurna Yojana new portal explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগস্ট মাসের প্রথম দিনই জোর ঝটকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনকারীরা। স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকেই দেখেন, পোর্টালে সিটিজেনস লগ ইন অপশনটি নেই। তবে তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন পোর্টাল (Annapurna Yojana New Portal) খুলেছে রাজ্য সরকার।

অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালের খুঁটিনাটি | (Annapurna Yojana New Portal)

জানা গিয়েছে, এবার থেকে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালেই অনলাইনে আবেদন থেকে স্ট্যাটাস চেক করা যাবে। যদিও কীভাবে এই কাজগুলি করতে হবে তা এখনও স্পষ্ট নয়। কারণ নতুন পোর্টাল থেকে এখনও পর্যন্ত এই দুই সুবিধা ভোগ করতে পারছেন না সাধারণ মানুষ। সবকিছু স্পষ্ট হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে বিরাট আপডেট! চাকরিজীবীদের বড় নিয়ম স্পষ্ট করল ইপিএফও

অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল https://socialsecurity.wb.gov.in/Office/login# – খুললে মোট পাঁচটি অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে একটি উইন্ডো শুধুমাত্র অফিস ইউজাররা ব্যবহার করতে পারবেন। সাধারণ মানুষের জন্য হোমপেজের ডানদিকে চারটি অপশন রয়েছে।

এর মধ্যে সবার প্রথমেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। সেখানে ক্লিক করলে আপাতত কিছু হচ্ছে না। ফলে আবেদনকারীরা আবেদনের অগ্রগতি সম্বন্ধে জানতে পারছেন না। এই বিকল্পের নীচে ইংরেজি, বাংলা ও হিন্দিতে অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করার অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে পিডিএফ ফরম্যাটে ফর্ম ডাউনলোড করা যাচ্ছে।

Annapurna Yojana new portal

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। ১০ জুলাই অবধি জমা পড়া আবেদনের প্রেক্ষিতে টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বলেছেন, এরপর থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে।