ইলিশের দামে চন্দনা-খয়রা কিনে ঠকবেন না, কীভাবে চিনবেন আসল রূপোলি শষ্য?

Published on:

Published on:

How much is Hilsa fish being sold for?‌
Follow

বাংলাহান্ট ডেস্ক : এবার ইলিশের (Hilsa Fish) মরশুমেও চাহিদা মতো রূপোলি শষ্য ওঠেনি বাজারে। তাই ভালো ইলিশ কিনতে গেলে খরচ করতে হবে মোটা টাকা। তবে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা ইলিশের নাম করে গছিয়ে দিতে পারে চন্দনা, সার্ডিনের মতো মাছ। কীভাবে ফারাক করবেন ইলিশ আর নকল ইলিশের মধ্যে?

কীভাবে চিনবেন আসল ইলিশ (Hilsa Fish) কোনটা?

টাকা দিয়ে ‘ভুয়ো’ ইলিশ (Hilsa Fish) কেনার হাত থেকে বাঁচবেন কী করে? তাই ভালো ইলিশ চেনার কিছু কায়দা রয়েছে যেগুলি আগে থেকে জেনে রাখা জরুরি। ইলিশের অপর নাম রূপোলি শষ্য। উজ্জল রূপোলি আঁশ ইলিশের (Hilsa Fish) পরিচয়।

How to buy real hilsa fish

ইলিশ চেনার টেকনিক: মাছ যদি মসৃণ এবং উজ্জ্বল হয় তবে বুঝবেন যে ইলিশটি ভালো মানের। অনেকেই মাছ কেনেন কানকো দেখে। ইলিশের (Hilsa Fish) কানকোর রঙ হয় লালচে। যদি তা বাদামি বা ধূসর রঙের হয় তবে বুঝতে হবে যে মাছটি বাসি।

আরও পড়ুন : Old Monk থেকে শুরু করে Bagpiper! একাধিক জনপ্রিয় সুরা বিক্রিতে নিষেধাজ্ঞা, বড় পদক্ষেপ FSSAI-র

মাথা দেখে বোঝা যায় ইলিশ: ইলিশের (Hilsa Fish) মাছের মাথার আকার দেখে বোঝা যায় স্বাদ কেমন হবে না হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের (Hilsa Fish) মাথা সরু হলে স্বাদ ভালো হবে। মাথা মোটা হলে মাছের স্বাদ তেমন ভালো নাও হতে পারে। তেমনই মাছের চোখ যদি স্বচ্ছ হয় তবে বুঝতে হবে যে মাছটি তাজা।

আরও পড়ুন : জরিমানা থেকে কারাদণ্ড, নিয়ম না মানলে এবার আরও কড়া রেল

ইলিশের গন্ধ তার আরেক পরিচয়। ইলিশের (Hilsa Fish) গন্ধ বুঝিয়ে দেয় মাছটি কতটা টাটকা। যদি কোনোরকম দুর্গন্ধ থাকে তবে বুঝতে হবে যে মাছটি টাটকা নয়। মাছ নরম এবং মসৃণ হলে ইলিশ ভালো মানের। পেটের কাছে ধরলে যদি মাথা আর লেজা হেলে পড়ে তবে সেই মাছ টাটকা নয়। এই বিষয়গুলি মাথায় রাখলেই আর ঠকতে হবে না ইলিশ কেনার সময়।