‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম ফিল আপ করেও টাকা ঢোকেনি? বাড়িতে বসেই করুন স্ট্যাটাস চেক

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। বিগত কয়েক বছর ধরেই এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন রাজ্যের মহিলারা। গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন বুথে বুথে ক্যাম্প করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র গ্রহণ এবং বিতরণ করা হয়েছে।

বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা

২০২১ সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। তারপর থেকে একাধিক বার বিভিন্ন জেলায় বুথ করে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। সম্প্রতি নতুন করেও বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন। ২৬ এর বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে।

How to check status of Lakskhmir bhandar

কত করে পাওয়া যাচ্ছে টাকা: বর্তমানে মাসে ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা করে পাচ্ছেন জেনারেল ক্যাটেগরির গ্রাহকরা এবং সংরক্ষিত ক্যাটেগরির গ্রাহকরা পাচ্ছেন ১৭০০ টাকা করে। জানা যাচ্ছে, ২০২৬-২৭ অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেঁশেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি? কী জানাল কেন্দ্র

কীভাবে করবেন আবেদন: ২৫ থেকে ৬০ বছরের বয়স হলে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে হলে আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ব্যাঙ্ক পাসবইয়ের বিবরণ, পাসপোর্ট সাইজের ছবির মতো তথ্য লাগবে। কিন্তু যারা এই প্রকল্পে আবেদন করেছেন কিন্তু অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তারা কীভাবে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করবেন?

আরও পড়ুন : আরও উন্নত দিল্লি মেট্রো, দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে

জানিয়ে রাখি, socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট এবং স্ট্যাটাস চেক করা যাবে।স্ট্যাটাসে যদি ‘ভ্যালিডেশন এরর’ দেখায় তবে বুঝতে হবে যে আবেদনপত্রে কোনও তথ্যগত ত্রুটি রয়েছে।