চকচক করলেই ভালো নয়, মাছে ফর্মালিন মেশানো নেই তো? বুঝবেন কীভাবে?

Published on:

Published on:

Hilsa Fish how to identify juvenile fish
Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছে ভাতে বাঙালির পাতে সপ্তাহে অন্তত চারদিন মাছ না পড়লে চলেই না। ভাত, ডাল, মাছের ঝোল হলেই দুপুরের খাওয়াটা মনে হয় সম্পূর্ণ হল। বাজারের সেরা মাছটা (Fish) দেখে বেছে নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে ক্রেতাদের মধ্যে। কিন্তু সাবধান! চকচকে দেখেই কিন্তু হুট করে কিনে ফেলবেন না মাছ। লুকিয়ে থাকতে পারে বড় বিপদ।

চকচকে মাছে (Fish) মেশানো থাকতে পারে ফর্মালিন

বাজারে সাজিয়ে রাখা মাছ দীর্ঘক্ষণ ধরে তরতাজা রাখতে অনেক অসাধু ব্যবসায়ী ফর্মালিনের মতো ক্ষতিকর রাসায়নিক মেশান, যা শরীরে দীর্ঘদিন ধরে মিশতে থাকলে বড় সমস্যা হতে পারে। টাটকা ভেবে কিনে আনলেন মাছ, অথচ সেই মাছের শরীরে কী লুকিয়ে রয়েছে তা জানতেই পারলেন না।

How to clean fish to avoid formalin

 

শরীরে হতে পারে ক্ষতি: ফরমালিন মেশানো মাছ দীর্ঘদিন ধরে গ্রহণ করতে থাকলে তা শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকদের মতে, ফর্মালিনের মতো রাসায়নিকের অত্যন্ত ক্ষতিকর প্রভাব রয়েছে শরীরে। এমতাবস্থায় কি মাছ কেনা বন্ধ করে দিতে হবে?

আরও পড়ুন : চেনা কাতলার অচেনা স্বাদ, কয়লা পুড়িয়ে বাড়িতেই বানান স্মোকি ঘি কাতলা, রইল রেসিপি

কীভাবে ধোবেন মাছ: একদমই নয়, বরং মাছ রান্না করার আগে কয়েকটি সহজ নিয়ম মেনে চলুন। তবেই বিপদের ঝুঁকি অনেকটা কমবে। বাজার থেকে মাছ (Fish) কিনে এনে প্রথমেই ঠাণ্ডা জলে তা ধুয়ে নিন ভালো করে। এরপর অন্তত এক ঘন্টা ওই জলেই ডুবিয়ে রেখে দিন মাছ। ঠাণ্ডা জল মাছের শরীরের ফর্মালিন অনেকটা ধুয়ে দেয়।

আরও পড়ুন : নতুন শুরু নিয়ে আসছে ২০২৭, চার হাত এক হওয়ার আগেই মালদ্বীপে নয়া অধ্যায়ের উদযাপন সপ্তাশ্ব-অপালার

ঠাণ্ডা জলে ধোওয়ার পর নুন জলে আবারও কিছুক্ষণের জন্য মাছ ভিজিয়ে রাখুন। মাছের মধ্যে কোনও ক্ষতিকর রাসায়নিক থাকলে তা নুনের মাধ্যমেই বেরিয়ে যাবে। বাজার থেকে কিনে আনা মাছ এই দুই ভাবেই ধুয়ে নিন। তাতেই ফর্মালিন অনেকটা ধুয়ে বেরিয়ে যাবে। তবে আরও ভালো ভাবে ধুতে চাইলে চাল ধোওয়া জল দিয়ে মাছ ধুয়ে নিন। এরপর সাধারণ জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলেই ধুয়ে যাবে ফর্মালিন।