বাংলা হান্ট ডেস্কঃ সকল ভারতীয় নাগরিকের কাছেই আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইলের সিম কার্ড তোলা থেকে শুরু করে সরকারি পরিষেবা পাওয়া, প্রায় সব কাজেই এই নথি দরকার হয়। তবে কোনও মানুষের মৃত্যু হলে তাঁর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট (Aadhaar Card Deactivate) করাও অত্যন্ত জরুরি। নাহলে সেটি অপব্যবহারের সম্ভাবনা থেকে যায়।
আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার পদ্ধতি | (Aadhaar Card)
অতীতে মৃত ব্যক্তির আধার কার্ড অপব্যবহার করার অনেক ঘটনা সামনে এসেছে। কখনও মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, কখনও আবার সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া বা পেনশনের মতো কাজে তা অপব্যবহারের ঘটনা ঘটতে দেখা দিয়েছে। এগুলি যাতে না হয়, সেটা নিশ্চিত করতেই মৃত ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার জরুরি।
আরও পড়ুনঃ কুণালের উপর হামলার পিছনে সুদীপের হাত? বিজেপির দাবি উড়িয়ে বিস্ফোরক নয়না
কোনও মৃত ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করতে হলে প্রথমে মাই আধার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগইন করে আপডেট ডিসিসড স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এই প্রক্রিয়ার জন্য আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে আসা ওটিপি দরকার হবে।
এরপর স্ক্রিনে একটি ফর্ম খুলবে। সেখানে মৃত ব্যক্তির নাম, আধার নম্বর, রাজ্য সহ বেশ কিছু তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে ডেথ সার্টিফিকেট আপলোড করার অপশন আসবে। সেই নথি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা পড়ে যাবে।
আধার ডিঅ্যাক্টিভেট করার আবেদনের পাশাপাশি সেটি আদৌ ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা সেটাও বাড়ি বসে চেক করা যায়। এর জন্যেও মাই আধার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘চেক ডিসিসড আধার ডিঅ্যাক্টিভেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই দেখা যাবে আধার কার্ড আদৌ ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা।

কেউ চাইলে অফলাইনেও এই কাজ করতে পারেন। এর জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। এছাড়া অনলাইনে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার আবেদন জানানোর পরেও তা না হলে আধার সেবা কেন্দ্রে গিয়ে বিষয়টি যাচাই করা যেতে পারে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অসাধু মানুষের সংখ্যাও লাফিয়ে বেড়েছে। অনেক সময় মৃত ব্যক্তির আধার কার্ডের অপব্যবহারও করেন অনেকে। সেই বিষয়টি রুখতেই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার অপশন এনেছে আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই।













