বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে বিজেপি সরকার। গত ১ জুন থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Service) শুরু হয়েছে। এবার আজ থেকে চালু হতে চলেছে পিঙ্ক কার্ড (Pink Card)। এবার থেকে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করবেন মহিলারা।
পিঙ্ক কার্ড কীভাবে বানাতে হবে? | (Pink Card)
পিঙ্ক কার্ডের কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে এতদিন এই কার্ড তৈরি না হওয়ায় আধার কার্ড, ভোটার কার্ড সহ ১২ ধরণের সরকারি পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি দেখিয়ে বিনামূল্যে সফর করছিলেন মহিলারা। তবে এবার থেকে পিঙ্ক কার্ড দেখালেই বিনামূল্যে বাস পরিষেবার সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ কম খরচে ঘরে ঘরে পৌঁছবে আলো! সুন্দরবনের আঁধার ঘোচাতে মাস্টারস্ট্রোক রেখা পাত্রের
জানা গিয়েছে, অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিঙ্ক কার্ড বানানো যাবে। তব এর জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র লাগবে।
অনলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে চাইলে প্রথমে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য দেওয়া লিঙ্ক করে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এরপর একটি রিসিট পাওয়া যাবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে।
অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড দেওয়া হবে।

পিঙ্ক কার্ডের জন্য কী কী নথি লাগবে?
পিঙ্ক কার্ড পেতে হলে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকতেই হবে), স্ট্যাম্প সাইজ ছবি, স্থায়ী বাসিন্দার শংসাপত্র ও মোবাইল নম্বর লাগবে।
পালাবদলের পর সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে নতুন রাজ্য সরকার। শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এবার থেকে এই সুবিধা পেতে গেলে প্রত্যেককে পিঙ্ক কার্ড দেখাতে হবে।













