দোলের দিন তাড়াহুড়োয় ভুল করবেন না, কেনার সময় দেখে নিন এই অংশের মাংস, মাটন হবে সুস্বাদু

Published on:

Published on:

How to make recipe of mutton to soft but tasty
Follow

বাংলা হান্ট ডেস্ক: খাসির মাংস কেনার আগে ভালো করে দেখে নেওয়া উচিত। অনেক সময় দোকানদাররা চর্বি দিয়ে দেয় বেশি করে। আর মাংসের পরিমাণ থাকে কম। তাছাড়া কোন জায়গা থেকে মাংস দিচ্ছে, সেটাও দেখা উচিত। কারণ সব জায়গার মাংস নরম হয় না। আজকে দেখে নেব কোন রেসিপিতে (Recipe) খাসির মাংস নরম (Soft Mutton Recipe) কিন্তু সুস্বাদু হবে আর কোন জায়গা থেকে মাংস নিলে তাতে চর্বির থেকে মাংসের পরিমাণ বেশি থাকবে।

জেনে নিন খাসির মাংস নরম ও সুস্বাদু করার রেসিপি (Recipe)

অনেকেই মাটন রান্নার জন্য প্রেসার কুকার ব্যবহার করে। কিন্তু প্রেসার কুকারে রান্না করলেও মাটন কিন্তু সবসময় নরম হয় না। মাংস নেওয়ার সময় দেখে নিতে হবে যে, মাংস, ঘাড় আর রান থেকে দিচ্ছে কিনা। কারণ এই দুই জায়গার মাংস নরম হয় এবং সুস্বাদুও হয়।

অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে মাটন রান্না করার পরও তা রবারের মতো হয়ে রয়েছে, যেটা অনেকটা খেতে ছিবড়ের মতো। খাসির মাংস প্রথমে জল দিয়ে ধুয়ে তাতে সামান্য রক সল্ট মিশিয়ে ঢেকে রাখুন। খাসির মাংস রান্নার পর দেখবেন কতটা নরম হয়েছে মাংস।

আরও পড়ুন:যুবসাথী প্রকল্পের আবেদনে ভুল হয়ে থাকলে জেনে নিন সংশোধনের সহজ পদ্ধতি

আরও একটি জিনিস আছে যা মাংস নরম করতে সাহায্য করে। সেটি হল চা। প্রথমে চায়ের জল নিন। মাটনটি ১ ঘন্টা ওই চায়ের জলে ভিজিয়ে রাখুন। মাংস অতি নরম হবে। এছাড়া আছে ভিনিগার ও লেবুর রস। এগুলো মাটন সিদ্ধ করতে আর নরম হতে সাহায্য করে।

আরও পড়ুন:SIR-এর কারণে অনিশ্চিত শুনানি, কোর্ট রুমে নেই বিচারক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

How to make recipe of mutton to soft but tasty

অনেকে মাটন রান্না সময় টমেটো যোগ করে বা টমেটো সস রান্নাতে দেয়। কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো যে মাংস কড়াইয়ে দেওয়ার পরে নয়, রান্নার শুরুতেই টমেটো দেওয়া উচিত, তাতে রান্নার স্বাদ খোলে। এছাড়া মাটন রান্না করার সময় কাঁচা পেঁপে অব্যর্থ এ ব্যাপারে। কাঁচা পেঁপে মাংস নরম করতে সাহায্য করে, শুধু তাই নয় পেঁপে পাতাও রান্নায় দিতে পারেন। কারণ এটিও মাংসকে নরম করতে পারে।