কলকাতার নতুন আকর্ষণ! মোদির জন্মদিনে শুরু হওয়ার ব্রিজের লাইটিং শো, বরাদ্দ ২২ কোটি

Published on:

Published on:

Howrah Bridge Dynamic Architectural Illumination on PM Narendra Modi's Birthday
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন (Narendra Modi’s Birthday) উপলক্ষে গোটা দেশ জুড়ে চলেছে বিরাট উদযাপন। পিছিয়ে ছিল না পশ্চিমবঙ্গও। সকাল থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে শঙ্খ-ঘন্টা বাজিয়ে কিংবা বাড়ি বাড়ি প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয়েছে মোদীজির জন্মদিন। যদিও বাংলায় বিজেপির রাজনৈতিক পালাবদলের পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম জন্মদিন। একইসাথে সেজে উঠেছিল হাওড়া ব্রিজও (Howrah Bridge)।

২২ কোটি খরচে হাওড়া ব্রিজে চালু Dynamic Architectural Illumination

মোদিজির জন্মদিনে রাতের শহর কলকাতায় নতুন রূপে সেজে উঠেছিল দীর্ঘদিনের ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজও। আলো ঝলমলে, আলোর মালায় সুসজ্জিত এই সেতুতে এদিন চমৎকার লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থাও করা হয়েছিল।

অপূর্ব সুন্দর এই আলোকমালা দেখে মুগ্ধ হয়েছেন সকলে। প্রসঙ্গত মোদির জন্মদিনে এই আলোকসজ্জার শুভ সূচনা করা হলেও এবার বড়দিন থেকে দীপাবলি বিভিন্ন সময়ে উৎসবমুখী হতে চলেছে হাওড়া ব্রিজ। অর্থ্যাৎ এবার থেকে অন্যান্য উৎসবের দিনগুলোতেও আলোয় মুড়বে এই ব্রিজ।

আরও পড়ুনঃ ‘যে কমপ্লেন করেছে সে কি ঘোঁত ঘোঁত করে?’,বারাসত থানায় হাজিরা দিয়ে কাকলিকে কটাক্ষ কুণালের

জনা যাচ্ছে, হাওড়া ব্রিজে চালু হওয়া এই Dynamic Architectural Illumination এর জন্য খরচ করা হচ্ছে প্রায় ২২ কোটি ৩৫ লক্ষ ৯০ হাজার টাকা। যার মধ্যে GST-ও অন্তর্ভুক্ত। এই প্রকল্প অনুযায়ী এবার থেকে বিভিন্ন ধরনের আলোয় সাজানো হবে এই ঐতিহ্যবাহী সেতুটিকে। মূলত M/s M.M. Brothers- এর ওপরেই এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। Lighting OEM হিসেবে রয়েছে M/s Havells Lighting আর প্রকল্পের প্রযুক্তিগত পরামর্শদাতা হিসাবে থাকছে যাদপুর বিশ্ববিদ্যালয়।

কী কী থাকছে হাওড়া ব্রিজের নতুন এই আলোকসজ্জায়?

সূত্রের খবর হাওড়া ব্রিজের আলোকসজ্জায় সব মিলিয়ে প্রায় ৩,৮২৫টি লুমিনেয়ার বসানো হয়েছে। ব্রিজের একাধিক অংশকে Dynamic Lighting-এর আওতায় আনা হচ্ছে। যার মধ্যে অন্যতম, ব্রিজের সম্পূর্ণ ভলিউম এবং ব্রিজের মূল Pylon। এছাড়াও থাকছে ব্রিজের দক্ষিণ দিকের প্রোফাইল এবং ক্রাউন। থাকছে ব্রিজের দক্ষিণের স্কেলিটাল সারফেস।

কোন ধরনের আলো কতগুলি করে ব্যবহার করা হয়েছে?

প্রকল্পের নথি অনুযায়ী জানা যাচ্ছে, এই ব্রিজে প্রায় ৩৮৫ কিলোওয়াট বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন মোট ৩,৮২৫টি লুমিনেয়ার থাকবে। তার মধ্যে থাকছে –

  • ৪৫০ ওয়াট Mono colour Light: ৩২টি
  • ৪২৫ ওয়াট Floodlight: ১৩৬টি
  • ৩০০ ওয়াট Floodlight: ৩৩৬টি
  • ১২০ ওয়াট Linear Light: ৯০০টি
  • ৩০ ওয়াট Skeletal Linear Light: ২,৩০০টি
  • ৩০ ওয়াট Profile & Crown Light: ১২১টি

তবে শুধুই যে আলো লাগানো হয়েছে তেমনটা কিন্তু মোটেই না। কারণ এই এল কিন্তু মিউজিকের সাথে সিনক্রোনাইজড হয়ে চলবে। এককথায় বলতে গেলে ডাইনামিক লাইটিং শো। এই আলোকসজ্জা চালু হওয়ার ফলে যে কোনো বিশেষ উৎসব বা দিবসে যেমন দুর্গাপুজো, দীপাবলি, স্বাধীনতা দিবস থেকে শুরু করে দোলের মত দিনে আলোর মাধ্যমে সেলিব্রেশন করা হবে। যেটা বাঙালির ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজকে আরও আকর্ষণীয় করে তুলবে।