মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! সামনে এল পরিসংখ্যান

Published on:

Published on:

Huge increase in forex reserves amid tensions in the Middle East.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও, সঙ্কট এখনও শেষ হয়নি। বরং, মধ্যপ্রাচ্যে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে। তা সত্ত্বেও, এপ্রিলের ৩ টি সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserves) মোট ১৫.২৫ বিলিয়ন ডলার বেড়েছে। যার মধ্যে গত সপ্তাহে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৩৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

টানা তৃতীয় সপ্তাহে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserves) বাড়ল:

গত শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুসারে, গত ১৭ এপ্রিল, ২০২৬-এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৩৬২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর আগের সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৩.৮২৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এখন ৭০৩.৩০৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে এই ভাণ্ডার বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৭২৮.৪৯৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

Huge increase in forex reserves amid tensions in the Middle East.

বৈদেশিক মুদ্রা সম্পদে (FCA) বৃদ্ধি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত সাপ্তাহিক তথ্য অনুসারে, গত ১৭ এপ্রিল, ২০২৬-এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদ ১.৪৮১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর এক সপ্তাহ আগেও ভারতে এই পরিমাণ ৩.১২৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে FCA ভাণ্ডার বেড়ে ৫৫৭.৪৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, দেশের মোট বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশই হলো বৈদেশিক মুদ্রা সম্পদ (FCA)। ডলারে প্রকাশিত বৈদেশিক মুদ্রার সম্পদে ইউরো থেকে শুরুকরে পাউন্ড এবং ইয়েনের মতো আমেরিকা-বহির্ভূত মুদ্রাগুলির ওঠানামার প্রভাবও অন্তর্ভুক্ত থাকে।

আরও পড়ুন: শিরোপা জেতার পরেও কেন শ্রেয়স আইয়ারকে বাদ দিল KKR? রাখঢাক না রেখে কী জানালেন প্রাক্তন কোচ?

গোল্ড রিজার্ভ বেড়েছে: পর্যালোচিত সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের গোল্ড রিজার্ভের পরিমাণ ৭৯০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগে এটি ৬০১ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। এর ফলে, রিজার্ভ ব্যাঙ্কের গোল্ড রিজার্ভের মোট পরিমাণ এখন ১২২.১৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। উল্লেখ্য যে, RBI-এর গোল্ড রিজার্ভ বর্তমানে ৮৮০ টনের বেশি। এটি দেশের মোট বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের প্রায় ১৫ শতাংশ।

আরও পড়ুন: দেশজুড়ে বুলেট ট্রেন চালু করার জন্য কেন্দ্রের ব্যাপক প্রস্তুতি! সামনে এল মেগা প্ল্যান

SDR-এ সামান্য বৃদ্ধি: জানিয়ে রাখি যে, গত সপ্তাহে ভারতের স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR সামান্য বৃদ্ধি পেয়েছে। ওই সপ্তাহে SDR ৭৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে SDR- এর পরিমাণ ১৮.৮৪১ বিলিয়ন ডলার। এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এর কাছে রাখা ভারতের রিজার্ভেও এই সপ্তাহে ১৪ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, IMF-এ দেশটির রিজার্ভের পরিমাণ ৪.৮৭০ বিলিয়ন ডলার।