Durga Puja 2026 Live Updates

বাঙাল বাড়ির ইলিশের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি, মুখে লেগে থাকবে স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ইলিশ এমনই এক মাছ যা আপনাই যেমন একাই একশো, তেমনই অন্যান্য রান্নাতেও জমে দারুণ। ইলিশ মাছের মাথা (Recipe) দিয়ে পুঁইশাক, কচুর শাক অনবদ্য। বিশেষ করে বাঙাল বাড়িতে কচুর যেকোনো পদের স্বাদই হয় আলাদা।

ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি (Recipe)

বর্ষার মরশুমে এখন বাজার ভর্তি ইলিশ। দামও অনেকটা কম। তাই এই সময় ইলিশ কিনলে কাজে লাগান মাথাটা। রেঁধে ফেলুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তাও বাঙাল বাড়ির স্টাইলে। রইল রেসিপি-

Ilisher matha diye kochur shak bengali recipe

ইলিশের মাথা দিয়ে কচুর শাকের উপকরণ:

ইলিশ মাছের মাথা- ১ টি

কচুর শাক- ১ আঁটি

কাঁচালঙ্কা- ৫-৬ টি

জিরে গুঁড়ো- ১ চামচ

হলুদ গুঁড়ো- ১ চামচ

লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

শুকনো লঙ্কা

তেজপাতা

কালোজিরে

লেবুর রস

আরও পড়ুন : পরিষেবার মানোন্নয়নে হু হু করে বাড়ল আয়, রাজস্ব বৃদ্ধি নিয়ে রিপোর্ট পূর্ব রেলের

ইলিশের মাথা দিয়ে কচুর শাকের প্রণালী: প্রথমে কচুর শাক কেটে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিন। জল ভালো করে ছেঁকে ফেলে দিয়ে শাকটা চটকে নিন। অন্যদিকে ইলিশ মাছের মাথা (Recipe) ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে মাছের মাথা ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাথাটি ভেঙে নিন।

আরও পড়ুন : রান্নাপুজোয় ইলিশ পার্বণ, বাজার উপচে পড়ছে রূপোলি শষ্যে, আপ্লুত ক্রেতারা

এবার ওই তেলেই ফোরন দিন শুকনো লঙ্কা, তেজপাতা ও কালোজিরে। সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিন চেরা কাঁচালঙ্কা আর জলে গোলা গুঁড়ো মশলা। ভালো করে কষিয়ে দিয়ে দিন কচুর শাক ও ভেজে রাখা মাছের মাথা। মাঝারি আঁচে ভালো করে সবটা মিশিয়ে নিন। জল শুকিয়ে এলে দিয়ে দিন নুন আর চিনি। শেষে লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন।