বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গত শুক্রবার জানিয়েছেন ২০১৫ থেকে ২০২৬ অর্থবর্ষ পর্যন্ত ভারতে (India) মোট ৮৪৩ বিলিয়ন ডলারের ফরেন ডাইরেক্ট ইনভিটমেন্ট (Foreign Direct Investment) তথা FDI এসেছে। তিনি (Piyush Goyal) বলেন, এতে ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে এযাবৎকালের সর্বোচ্চ ৯৪.৫৩ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে।
ভারতে (India) এসেছে ৮৪৩ বিলিয়ন ডলারের FDI:
জানিয়ে রাখি যে, ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের দ্বাদশ বার্ষিকী উপলক্ষে ‘এক্স’ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘পরিসংখ্যান একটি উৎসাহব্যঞ্জক চিত্র তুলে ধরে। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত তার ইতিহাসে সর্বোচ্চ ৯৪.৫৩ বিলিয়ন ডলারের বার্ষিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছে। ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত মোট ৮৪৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে।’

PLI স্কিমের ইতিবাচক প্রভাব: উল্লেখ্য যে, পীযূষ গোয়েল জানিয়েছেন, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ তথা PLI প্রকল্পের কারণে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ২.৪০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে এবং ২৩.৮ লক্ষ কোটি টাকার উৎপাদন হয়েছে। এছাড়াও ১৫.২ লক্ষ কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৪.৬ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
তাঁর মতে, PLI প্রকল্পগুলি থেকে ইলেকট্রনিক্স থেকে শুরু করে টেলিকম, অটোমোবাইল, আইটি হার্ডওয়্যার, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম এবং স্পেশালিটি স্টিল সেক্টর উপকৃত হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় সেনার সাওয়ান বারওয়াল গড়লেন ইতিহাস! ৪৪ বছর পর এশিয়ান গেমসের ম্যারাথনে এল পদক
অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা: তিনি জানিয়েছেন যে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কম্প্রেহেনসিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট তথা CEPA এবং একটি বাই ল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটির প্রসঙ্গে আলোচনা চলছে।
অস্ট্রেলিয়ায় সম্পন্ন ICAI-এর প্রথম ওশিয়ানিয়া আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দুই দেশ শিক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াতে পারে।
উল্লেখ্য যে, ভারত ও অস্ট্রেলিয়া ২০২২ সালে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রিট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে এবং বর্তমানে CEP নিয়ে আলোচনা চালাচ্ছে।













