রয়েছে হাউথি হামলার ঝুঁকি! সৌদিতে থাকা ভারতীয়দের সতর্ক করে কী জানাল দিল্লি?

Published on:

Published on:

India issues advisory for Indians in Saudi Arabia following Houthi attacks.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ এবার সৌদি আরবেও (Saudi Arabia)। আর সেখানে উপস্থিত ভারতীয়দের জন্য এই নিয়ে সতর্কবার্তা জারি করল ভারত (India)। ইয়েমেনের ইরান-সমর্থিত হাউথি (Houthi) গোষ্ঠীর হামলার জেরে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল রিয়াধের ভারতীয় দূতাবাস। প্রয়োজন হলে বাড়ির ভিতরে থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কবার্তা।

সৌদি আরবে হাউথি হামলার জেরে সেখানে ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি ভারতের (India):

দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে, সৌদি আরবে থাকা সমস্ত ভারতীয়কে সতর্ক ও সজাগ থাকতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ সরকারি মাধ্যমে যে নির্দেশ দেবে, তা মেনে চলতে হবে। পাশাপাশি, চলমান সংঘাতের সঙ্গে সম্পর্কিত কোনও ভিডিও বা খবর যাচাই না করে সামাজিক মাধ্যমে পোস্ট করা কিংবা অন্যের পোস্ট ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পেতে সরকারি সূত্রের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে (India)।

আরও পড়ুন: দুধ আর কেটে যাওয়ার ভয় নেই, সামান্য ১টি উপকরণেই মিলবে সমাধান

সৌদি আরবের দুই বিমানবন্দর—রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার খবর সামনে এসেছে। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় তিন জনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন আহত হয়েছেন। অসামরিক পরিকাঠামোয় হামলার তীব্র নিন্দা করেছে ভারত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকার বার্তাও দিয়েছে নয়াদিল্লি।

এদিকে, পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেদ্দার ভারতীয় কনস্যুলেটের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। ভিএফএস-এর মাধ্যমে পরিচালিত আউটসোর্সড পরিষেবাগুলিও চালু রয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে নতুন নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে দূতাবাস। ফলে প্রবাসীদের নিয়মিত সরকারি ঘোষণা এবং স্থানীয় প্রশাসনের পরামর্শের দিকে নজর রাখতে বলা হয়েছে।

India issues advisory for Indians in Saudi Arabia following Houthi attacks.

আরও পড়ুন: পুরুলিয়ায় প্রকৃতির কোলে মিনি সুন্দরবন, এবারের পুজোয় হতে পারে সেরা গন্তব্য

সৌদি আরবে থাকা ভারতীয়দের (India) সহায়তার জন্য ‘প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্র’-এর ২৪ ঘণ্টার হেল্পলাইনও চালু রয়েছে। স্থানীয় টোল-ফ্রি নম্বর ৮০০২৪৭১২৩৪-এ যোগাযোগ করা যাবে। কোনও জরুরি পরিস্থিতিতে কীভাবে সাহায্য পাওয়া যাবে, সে বিষয়ে এই পরিষেবা থেকে প্রয়োজনীয় তথ্য মিলবে। সংঘাতের পরিস্থিতিতে গুজব এড়িয়ে চলা, নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা এবং দূতাবাসের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখাই এখন ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।