বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন T20 সিরিজ এবং ঠিক তার পরেই শুরু হতে চলা T20 বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া (India National Cricket Team) এবার বড় চিন্তার সম্মুখীন হয়েছে। মূলত, দলের তারকা ব্যাটার তিলক ভার্মার আকস্মিক অস্ত্রোপচারের কারণেই চিন্তা বাড়ছে। বিজয় হাজারে ট্রফিতে হায়দ্রাবাদের অধিনায়ক তিলক ভার্মা একটি ম্যাচে চোট পান এবং তারপরেই তাঁকে জরুরি অস্ত্রোপচার করাতে হয়।
বড় চিন্তার সম্মুখীন টিম ইন্ডিয়া (India National Cricket Team):
তিলক ভার্মার অস্ত্রোপচার কেন করা হয়: আসলে, বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে খেলার সময় তিলক ভার্মার টেস্টিকুলার পেন শুরু হয়। এমতাবস্থায়, তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানে তাঁর টেস্টিকুলার টর্শন ধরা পড়ে। যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ইতিমধ্যেই তিলক ভার্মার অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু, এখন বড় প্রশ্ন হল তিনি কবে মাঠে ফিরবেন?

T20 বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনা: জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়া এই মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি T20 সিরিজ খেলবে এবং তারপর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া T20 বিশ্বকাপে অংশ নিতে ময়দানে নামবে। তিলক ভার্মা এই দু’টি ক্ষেত্রেই টিম ইন্ডিয়ার একজনের শক্তিশালী খেলোয়াড় হিসেবে দলে স্থান পেয়েছেন। তবে, বর্তমান অস্ত্রোপচারের পর, তাঁর অংশগ্রহণ নিয়ে এখন কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ, এখনও
তাঁর মাঠে ফেরার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যদিও ধারণা করা হচ্ছে যে, তিনি ৩ থেকে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন।
আরও পড়ুন: অবশেষে সমস্ত অপেক্ষার অবসান! কবে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী
নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ থেকে কী তিলক বাদ পড়বেন: জানিয়ে রাখি যে, ভারত-নিউজিল্যান্ড T20 সিরিজ শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি। যেখানে প্রথম T20 খেলা হবে নাগপুরে। এদিকে, দ্বিতীয় T20 খেলা হবে ২৩ জানুয়ারি রায়পুরে। এছাড়াও, তৃতীয় T20 ম্যাচটি সম্পন্ন হবে আগামী ২৬ জানুয়ারি গুয়াহাটিতে। পাশাপাশি চতুর্থ এবং পঞ্চম T20 ম্যাচ সম্পন্ন হবে যথাক্রমে ২৮ এবং ৩১ জানুয়ারি। চতুর্থ T20 ম্যাচটি হবে ভাইজাগে এবং পঞ্চম ম্যাচটি সম্পন্ন হবে তিরুবনন্তপুরমে।
আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি রবিবার, তাহলে কী বদলাবে বাজেট পেশের তারিখ? মিলল আপডেট
এমতাবস্থায়, যদি তিলক ভার্মা ৩ থেকে ৪ সপ্তাহ বা এক মাসের জন্য মাঠের বাইরে থাকেন, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। কিন্তু, সুস্থ হয়ে তিনি T20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।












