লক্ষ্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি! জাপান-ব্রিটেন-ইতালির সঙ্গে হাত মেলানোর প্রস্তুতি ভারতের

Published on:

Published on:

India prepares to join hands with Japan-Britain-Italy to develop a 6th Gen fighter jet.

বাংলা হান্ট ডেস্ক: পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি এ বার আরও এক ধাপ এগিয়ে ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির প্রস্তুতি নিচ্ছে ভারত (India)। সেই লক্ষ্যেই জাপান (Japan), ব্রিটেন (Britain) ও ইতালির সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় জোট গড়ার পথে এগোচ্ছে নয়াদিল্লি। সূত্রের খবর, ওই তিন দেশের যৌথ উদ্যোগে তৈরি গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম (জিসিএপি)-এ যোগ দেওয়ার বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। প্রকল্পে ভারতের হয়ে রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) অংশ নিতে পারে বলেও জানা যাচ্ছে।

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে জাপান-ব্রিটেন-ইতালির সঙ্গে হাত মেলানোর প্রস্তুতি ভারতের (India):

বর্তমানে বিশ্বের কয়েকটি দেশই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজে হাত দিয়েছে। ব্রিটেন, জাপান ও ইতালি একসঙ্গে জিসিএপি প্রকল্পের মাধ্যমে এই অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির চেষ্টা করছে। অন্য দিকে, ফ্রান্স ও জার্মানি যৌথ ভাবে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) প্রকল্পে কাজ করছিল। কিন্তু প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে মতপার্থক্যের কারণে সেই উদ্যোগে জটিলতা তৈরি হয়েছে। ফলে জাপান, ব্রিটেন ও ইতালির জোটের প্রতি ভারতের (India) আগ্রহ বাড়ছে বলে প্রতিরক্ষা সূত্রে খবর।

আরও পড়ুন: ‘এক পাপী উপরে বসে আছে’, মা কালীর সামনে হাউ হাউ করে কান্না, ভেঙে পড়লেন কল্যাণ!

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে পঞ্চম প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির সাহায্যে শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারবে এই বিমান। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে শত্রুর অবস্থান শনাক্ত করা, পরিস্থিতি বিশ্লেষণ এবং নির্ভুল ভাবে হামলা চালানোর ক্ষমতাও বাড়বে। শুধু তা-ই নয়, এই যুদ্ধবিমান থেকে একসঙ্গে একাধিক চালকবিহীন ড্রোন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সামরিক পরিভাষায় এই প্রযুক্তিকে বলা হয় ‘ম্যানড-আনম্যানড টিমিং’।

ভারতের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চ মাসে সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান জানিয়েছিলেন, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতায় আগ্রহী ভারত। সেই সময় ব্রিটেন-ইতালি-জাপান এবং ফ্রান্স-জার্মানির দুটি সম্ভাব্য জোটের কথা সামনে এসেছিল। পরে অগস্টে ফ্রান্সের নেতৃত্বাধীন এফসিএএস প্রকল্পে যোগ দেওয়ার বিষয়ে ভারতের উদ্যোগের কথা জানা যায়। তবে বর্তমানে জাপানের সঙ্গে আলোচনা বেশি গুরুত্ব পাচ্ছে। এখনও অবশ্য কোনও চূড়ান্ত চুক্তি হয়নি।

India prepares to join hands with Japan-Britain-Italy to develop a 6th Gen fighter jet.

আরও পড়ুন: কেন্দ্রীয় কর্মীদের মুখে হাসি! ৬৩% ডিএ কার্যকর, মাসে কত টাকা বাড়ল বেতন?

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধের কথা মাথায় রেখে এই প্রকল্প ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) তৈরির কাজও চলছে। এর পর ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তিতে প্রবেশ করতে পারলে গবেষণা, উৎপাদন এবং আধুনিক যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হবে। ব্রিটেনের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে জিসিএপি-র যুদ্ধবিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের (India) এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।