বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) রানের পাহাড় গড়েও জিততে ব্যর্থ হলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। সঞ্জু স্যামসনদের অসাধারণ ব্যাটিং সত্ত্বেও ভারতের বোলারদের ব্যর্থতা এবং ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপের (Shai Hope) অসাধারণ শতরানে ভর করে ৯ বল বাকি থাকতেই ২৫০ রানের টার্গেট তাড়া করে সিরিজে সমতা ফেরালো ক্যারিবিয়ানরা।
যদিও রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই গতিদানব মায়াঙ্ক যাদব (৩/৩৬) ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন কামিল পুরান ও শিমরণ হেটমায়ারকে। পাওয়ার প্লে-এর শেষ ওভারে রোভম্যান পাওয়েল-কে (২৪) ড্রেসিংরুমে ফিরিয়ে ভারতকে পুরোপুরি চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু এরপর ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ জুটি বাঁধেন পাওয়ার হিটার শেরফ্যান রাদারফোর্ডের সাথে। ভারতীয় বোলিংকে এরপর স্কুল স্তরে নামিয়ে আনে হোপ-রাদারফোর্ডের জুটি। ৩৭ বলে ৭ টি চার ও ৭ টি ছক্কা সহযোগে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে কুলদীপ যাদবের শিকার হন রাদারফোর্ড। কিন্তু রোমারিও শেফার্ডকে (৩৪*) সঙ্গে নিয়ে ধ্বংসলীলা অব্যাহত রাখেন হোপ। ইনিংসের ১১১ তম বলে ছক্কা মেরে নিজের শতরান ও দলের জয় তুলে নেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন। তার ৪৫ বলে ১০২ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ টি চার ও ৯ টি ছক্কা সহযোগে।
আরও পড়ুন: শতরান করে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে শচীনের এই বড় রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা!
ম্যাচের পর তাকে অভিবাদন জানান ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ম্যাচে ভারতের সর্বোচ্চ স্কোরার সঞ্জু স্যামসন। প্রথম ইনিংসে তাদের ব্যাটে ভর করেই ২৪৯ রান স্কোরবোর্ডে তুলেছিল ভারত। ৪১ বলে ৮২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে এদিন ফর্মে ফেরেন সঞ্জু। এছাড়া ঈশান (৪৩), শ্রেয়স (৪০) ও তিলক ভার্মাও (৪৪*) গুরুত্বপূর্ণ যোগদান করেন দলের স্কোরে। কিন্তু ভারতীয় দলের বোলিং নিয়ে এবার আলাদা করে চিন্তা করার সময় এসেছে গৌতম গম্ভীরের।
আরও পড়ুন: বিশ্বকাপের পর কোহলি অবসর নিলে ভারতীয় দলে তার জায়গা নেবে কে? বলে দিলেন প্রাক্তন ওপেনার
অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার টানা ১০ ম্যাচ জিতে এই ম্যাচ খেলতে নেমেছিলেন। তার সামনে সুযোগ ছিল এই সিরিজের প্রতিটি ম্যাচ জিতে ভারতীয় অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতা রোহিত শর্মার (১৪ ম্যাচ) রেকর্ড ভেঙে দেওয়ার। কিন্তু সেই রেকর্ড ছোঁয়া হলো না তার। রাঁচিতে এই হারের পরে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে ভারতীয় দল।













