“কাউকে খুশি করা আমার কাজ নয়”, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে মেজাজ হারালেন গৌতম গম্ভীর!

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) টি-টোয়েন্টি সিরিজ জিতলেও শেষ দুই ম্যাচে বাজেভাবে হারের মুখ দেখতে হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলকে (Indian Cricket Team)। বোলারদের শোচনীয় পারফরম্যান্সের পাশাপাশি টপ অর্ডারে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব সব মিলিয়ে ভারতের বেশ কিছু সমস্যা আবারও প্রকট হয়ে উঠেছে। দলের পারফরম্যান্স পুরোপুরি খুশি করতে পারেনি দলের প্রধান কোচকে।

গৌতম গম্ভীর বরাবরই স্বাধীনচেতা। সমালোচকদের চাপে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন না তিনি। তাই চলতি সিরিজ চলাকালীন যখন তাকে দল নির্বাচনের ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তখন চাঁচাছোলা ভঙ্গিতেই নিন্দুকদের জবাব দিয়েছেন ভারতকে দুটি আইসিসি ট্রফি জেতানো কোচ। অনেকেই অভিযোগ তুলেছেন যে বেশ কিছু তারকা ক্রিকেটারদের সুযোগ দিতে গিয়ে যোগ্যদের সুযোগ দিচ্ছেন না গম্ভীর! কিন্তু সেই সমস্ত অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি।

Why is Team India head coach Gautam Gambhir job at risk?

দলের সকল ক্রিকেটারদের সন্তুষ্ট রাখতে পারছেন না, এই অভিযোগের জবাবে গম্ভীর বলেছেন, “প্রথমত, আমার কাজ সবাইকে খুশি করা নয়। আমার কাজ হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়। আর ঠিক এই কারণেই আমি এই অবস্থানে রয়েছি। আমার মনে হয়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং চারপাশের নানা কথাবার্তার ভিড়ে জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি এমনটা করবো না।”

আরও পড়ুন: ১ মাসের মধ্যে ভেঙে গেল শুভমান গিলের রেকর্ড! ODI ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হলেন হ্যারি ব্রুক

এরপর তিনি নিজের দল নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ড্রেসিংরুমে ক্রিকেটারদের মধ্যে যেন যথেষ্ট আত্মবিশ্বাস ও নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা। আমার এই দলে প্রচুর প্রতিভা রয়েছে। তবে আমি মনে করি, যারা দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে, তাদের অবশ্যই আরও কিছুটা সময় বা সুযোগ পাওয়া উচিত।”

আরও পড়ুন: কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অভিষেক! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এই বড় কীর্তি

গম্ভীরের ভরসার মান রেখে ইতিমধ্যেই প্রাথমিক ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন নমন ধীর, নীতিশ রেড্ডির মতো তারকারা। কিন্তু সঞ্জু স্যামসনের মতো কিছু নামও রয়েছে যারা প্রচুর সুযোগ পাওয়া সত্ত্বেও ধারাবাহিক ভালো পারফরম্যান্স উপহার দিতে ব্যর্থ হচ্ছেন। ফলে গৌতম গম্ভীরের সব সিদ্ধান্তই সঠিক বা ভুল এমনটা প্রমাণ করার উপায় থাকছে না।