অব্যাহত অভিষেক শর্মার দাপট! ব্যাট হাতে অবিশ্বাস্য ব্যাটিং করে ছুঁলেন সূর্যকুমার যাদবের রেকর্ড

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতের জার্সি গায়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। জিম্বাবোয়ে সফরে তিনি বেশি রান পাননি। কিন্তু আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ফের স্বমহিমায় ফিরলেন এই তারকা ওপেনার। মূলত তার ব্যাটিং তান্ডবের কারণেই প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে অত্যন্ত সহজ জয় পেলো ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) রেকর্ডও ছুঁয়ে ফেললেন অভিষেক।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৮২ রানের একটি চোখধাঁধানো ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লুজ। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৭টি ছক্কা সহযোগে।

এই ম্যাচে একটি বিশেষ রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন অভিষেক। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত ১০ টি হাফসেঞ্চুরি ২০০-এর বেশি স্ট্রাইক রেটে করার রেকর্ড গড়েছেন। তিনি ছাড়া এই কীর্তি রয়েছে কেবল প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের নামের পাশে। তিনি ১৩ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই বিশেষ কাজটি করে দেখিয়েছেন। অবশ্য অভিষেক যে ছন্দে রয়েছেন, তাতে স্কাইয়ের রেকর্ড ভেঙে দেওয়া তার কাছে একেবারেই অসম্ভব নয়।

আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে

তার পাশাপাশি রোহিত শর্মার একটি বিশেষ রেকর্ডও ছুঁয়েছেন অভিষেক শর্মা। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ইনিংসের প্রথম ওভারে সর্বাধিক ছক্কা মারা ভারতীয় ক্রিকেটার ছিলেন হিটম্যান। কিন্তু তার চেয়ে অনেক কম ম্যাচ খেলেই অভিষেক তার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। দুই শর্মাই ইনিংসের প্রথম ওভারে ১২ টি করে ছক্কা মারার রেকর্ড করেছেন। তবে রোহিতকে টপকে যাওয়া অভিষেকের কাছে কেবল সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: বড় রেকর্ড যশপ্রীত বুমরার! ভারতের জয়ের দিন তৃতীয় ভারতীয় হিসেবে গড়লেন এই বিশেষ রেকর্ড

তবে এই ভারতীয় তারকা দুর্দান্ত ছন্দে থাকলেও ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই ভারতকে বিশ্বকাপ জেতানো আর এক ওপেনার সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েছিলেন কেরালার এই তারকা। আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজে তাকে ফের একবার সুযোগ দিলেও এই ম্যাচে কেবল ১০ রান করেই ড্রেসিংরুমে ফিরেছেন তিনি।