ব্রাজিল ম্যাচের প্রস্তুতি নিতে বিশ্বকাপ খেলা এই দেশের বিরুদ্ধে খেলবে ভারত! বড় চ্যালেঞ্জ খালিদ জামিলদের সামনে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে আগামী অক্টোবর মাসে ভারতের মাটিতে পা রাখছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ ব্রাজিল (Brazil)। ৩ রা অক্টোবর ভারতীয় দলের (Indian Football Team) বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে সাম্বা ব্রিগেড। তবে সেই ম্যাচের আগে সেপ্টেম্বরের শেষদিকে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

প্রাথমিকভাবে চলতি বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করে সকলের মন জিতে নেওয়া কেপ ভার্দে-কে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নানাবিধ সমস্যার কারণে ভোজিনহার দেশ আসতে পারছে না। বরং তাদের বদলে কনকাকাফ দেশে দুইবার বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশ পানামা এবার ভারতের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে।

ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এই ম্যাচের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। ২৬ শে সেপ্টেম্বর এই ম্যাচ খেলতে ভারতের মাটিতে পা রাখবে পানামা। তবে এই ম্যাচের ভেন্যু বা সময় এখনও নির্ধারিত হয়নি। তবে কলকাতার বদলে অন্য কোনও শহরে এই ম্যাচ আয়োজিত হওয়ার সম্ভবনা বেশি।

আরও পড়ুন: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া হলো FIFA! ১০ ম্যাচের জন্য নির্বাসিত মেসির এই সতীর্থ, দিতে হবে বিশাল অঙ্কের টাকা

ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে ৪৪ নম্বরে রয়েছে পানামা। ২০১৮ সালে তারা প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং একটিও ম্যাচ না জিতে গ্রূপপর্ব থেকে বাদ যায় তারা। ২০২৬ বিশ্বকাপেও অংশ নিয়েছিল দেশটি। কিন্তু ঘানা, ক্রোয়েশিয়া, ইংল্যান্ডের মতো হেভিওয়েট দেশগুলির সঙ্গে একই গ্রূপে থাকায় তারা এবারেও একটিও গোল হজম না করে ৫ টি গোল খেয়ে ৩ টি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কাছে বিধ্বস্ত হওয়ার ধাক্কা কাটাতে নতুন সমাধান মোহনবাগানের! সিনেমা দেখানো হবে কোচ ও ফুটবলারদের

ব্রাজিলের বিরুদ্ধে অসম লড়াইয়ে নামার আগে এই ম্যাচে পূর্ণশক্তি দিয়ে ভারত চেষ্টা করবে প্রতিরোধ গড়ে তোলার। যদিও খালিদ জামিলের ভারত এই মুহূর্তে ভালো ছন্দে নেই। তার ওপর ব্রাজিল ম্যাচ খেলার জন্য এশিয়ান কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তাই তাদের লক্ষ্য থাকবে এই দুই ম্যাচে ভারতীয় দল যাতে সম্মানজনক স্কোরলাইন বজায় রাখতে পারে।