উৎসবের মরশুমে বাড়তি ট্রেন, পুজোর ভিড় সামলাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways 10 extra pairs of trains during the festive season
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে এই পুজোর জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এই উৎসবের মরশুমে দেশের নানা প্রান্ত থেকে বাড়ি ফিরবেন অনেকেই। তাই এই সময় যাত্রী ভীড় সামলাতে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)।

উৎসবের মরশুমে বাড়তি ১০ জোড়া ট্রেন (Indian Railways)

ইতিমধ্যে এ বিষয়ে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে হাওড়া,শিয়ালদহ,কলকাতা ও আসানসোল থেকে রক্সৌল,পাটনা,সীতামাঢ়ি, গোরাকপুর, মধুবনী ও দীঘার মতন বিভিন্ন গন্তব্যে মোট ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Indian Railways 10 extra pairs of trains during the festive season

আরও পড়ুন: পমফ্রেট আছে বাড়িতে? নারকেল বাটা দিয়ে বানিয়ে ফেলুন নতুন পদ

অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট দিনে চলবে এই স্পেশাল ট্রেনগুলি। এক নজরে দেখে নিন সে স্পেশাল ট্রেন গুলির বিষয়ে বিস্তারিত তথ্য। আগামী ১৫ অক্টোবর থেকে চালু হবে হাওড়া–রক্সৌল পুজো স্পেশাল। হাওড়া থেকে ছাড়বে প্রতি বৃহস্পতিবার রাত ১১টায়। রক্সৌল পৌঁছবে পরের দিন বিকেল ৪:১৫ মিনিটে। শুক্রবার বিকেলে ৫: ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছেড়ে পরের দিন দুপুর ১২: ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। এই ট্রেন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

হাওড়া-রক্সৌল স্পেশাল শনিবার রাত ১১টায় হাওড়া থেকে ছাড়বে। পরের দিন বিকেল ৪টা ১৫ মিনিটে রক্সৌল পৌঁছবে। রবিবার বিকেল ৫:৪৫ মিনিটে রক্সৌল থেকে ছেড়ে পরের দিন দুপুর ১২:১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে।

মঙ্গলবার রাত ১২:২০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে একই দিন বিকেল ৩টেয় পাটনা পৌঁছবে। ফিরতি পথে পাটনা–শিয়ালদহ স্পেশাল প্রতি মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৭:৩০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ১৬ অক্টোবর থেকে চালু হচ্ছে শিয়ালদহ–সীতামাঢ়ি পুজো স্পেশাল। ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে প্রতি শুক্রবার। রাত ১১:৪০ মিনিটে ছেড়ে পরের দিন বিকেল ৩:৩০ মিনিটে সীতামাঢ়ি পৌঁছবে। ফিরতি পথে প্রতি শনিবার বিকেল ৫টায় সীতামাঢ়ি থেকে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে পরের দিন দুপুর ১২: ২৫ মিনিটে।

১৩ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন বিকেল ৩:১৫-য় পৌঁছাবে (মোট ১৪টি ট্রিপ)। ১৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বরের মধ্যে মোট ১৪টি ট্রিপে যাতায়াত করবে। ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বরের মধ্যে চলাচল করবে।

১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার মালদা থেকে দুপুর ১:১০-এ ছেড়ে রাত ১১টায় দিঘা পৌঁছাবে)। ফিরতি ট্রেনটি রবিবার দিঘা থেকে রাত ১১:৪০-এ ছেড়ে পরদিন সকাল ৯:২০-তে মালদা টাউন পৌঁছাবে (Indian Railways)।