বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কটা দিন। তারপরেই শেষ হতে চলেছে ফেব্রুয়ারি মাস। তবে এই মাস শুরু হওয়ার আগে রেলের তরফ থেকে বড় ঘোষণা করা হল (Indian Railways)। জানা যায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথমের দিকে দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের রুটে ২৪ টি গুরুত্বপূর্ণ ট্রেন (Indian Railways) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। এই আকস্মিক পরিবর্তনের ফলে হাজার হাজার যাত্রীর বুকিং ও ভ্রমণের পরিকল্পনার উপর প্রভাব পড়তে পারে।
যাত্রীদের জন্য সতর্কতা, ফেব্রুয়ারির শেষেই ২৪ ট্রেন পরিষেবা বাতিল (Indian Railways)
এই ট্রেন বাতিল এর বিষয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার জোরদার ও উন্নত পরিষেবা দেওয়ার জন্যই ২৪ টি ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। এর ফলে এই সময় যারা ভ্রমণের জন্য পরিকল্পনা করেছেন তারা দেখে নিন আগেভাগে কোন ট্রেনগুলো বাতিল হয়েছে।

আরও পড়ুন: পরকীয়ার জেরে পারিবারিক অশান্তি থেকে খুনের চেষ্টা! বারাকপুরের বিরিয়ানি সংস্থায় চাঞ্চল্য
বাতিল ট্রেনের তালিকা:
১) ট্রেন নং 12327/28 হাওড়া – দেরাদুন – হাওড়া (উপাসনা এক্সপ্রেস) ২৭ এবং ২৮ ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে।
২) ট্রেন নং 22198 বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ (ঝাঁসি) – কলকাতা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।
৩) ট্রেন নং 14003/04 মালদা টাউন – নতুন দিল্লি – মালদা টাউন এক্সপ্রেস ২৬ এবং ২৮ ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে।
৪) ট্রেন নং 22197 কলকাতা – বীরাঙ্গনা লক্ষ্মীবাই (ঝাঁসি) এক্সপ্রেস ১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
৫) ট্রেন নং 22857/58 সাঁতরাগাছি – আনন্দ বিহার – সাঁতরাগাছি এক্সপ্রেস ২-৩ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
৬) ট্রেন নং 14523/24 বারাউনি – আম্বালা – বারাউনি (হরিহর এক্সপ্রেস) ২৪ এবং ২৬ ফেব্রুয়ারির জন্য বাতিল করা হয়েছে।
৭) ট্রেন নং 14617/18 অমৃতসর – পূর্ণিয়া কোর্ট – অমৃতসর (জনসেবা এক্সপ্রেস) ২৮ ফেব্রুয়ারি এবং ২মার্চের জন্য বাতিল করা হয়েছে।
৮) ট্রেন নং 15903/04 ডিব্রুগড় – চণ্ডীগড় – ডিব্রুগড় এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চের জন্য বাতিল করা হয়েছে।
৯) ট্রেন নং 15619/20 গয়া – কামাখ্যা – গয়া এক্সপ্রেস ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
১০) ট্রেন নং 15621/22 কামাখ্যা – আনন্দ বিহার – কামাখ্যা এক্সপ্রেস ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷
১১) ট্রেন নং 12873/74 হাতিয়া – আনন্দ বিহার – হাতিয়া এক্সপ্রেস ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।
১২) ট্রেন নং 18103/04 টাটা – অমৃতসর – টাটা এক্সপ্রেস ২৫ এবং ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে (Indian Railways)৷













