বাংলা হান্ট ডেস্ক: এবার বারাসাতে যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ যাত্রী সুবিদার্থের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিলো শিয়ালদহ ডিভিশন। গরমের মধ্যে ট্রেন সফরকে সুবিধা জনক করতে এবার শিয়ালদহ স্টেশন থেকে নতুন এসি লোকাল চালানোর ঘোষণা করল পূর্ব রেল (Indian Railways)। বুধবার বিকেলে শিয়ালদহ ডিভিশনের ডিআর এম রাজীব সাক্সেনা নতুন এসি লোকাল চালানোর ঘোষণা করেছেন।
শিয়ালদহ-বারাসতে আসছে এসি লোকাল (Indian Railways)
জানা যায়, আপ ট্রেনটি সকাল ১০:৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। সেটা বারাসাতেই পৌঁছবে সকাল ১১:১৮ মিনিটে। অপরদিকে বারাসাত থেকে সকাল ১১:২৯ মিনিটের টুয়েন্টি ছাড়বে যা শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২:১৩ মিনিটে (Indian Railways)।

আরও পড়ুন: কড়াইয়ে খাবার লেগে নষ্ট হচ্ছে? অল্প তেলেই রান্নার সহজ কৌশল জেনে নিন
জানা যায় এই ট্রেনটি দাঁড়াবে, বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে। তবে এখন শিয়ালদহ ডিভিশনে ২টি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল।
পাশাপাশি বারাসত থেকে বিকেল ৪টে ৩৮ মিনিটে একটি নতুন বারাসাত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল চালু হচ্ছে। একই সঙ্গে ব্যস্ত সময়ে হাসনাবাদ লাইনেও বিশেষ পদক্ষেপ করা হয়েছে। ৩৩৩১৯ ব্যারাকপুর-হাসনাবাদ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের বদলে বিকেল ৫টা ২৪ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।
এছাড়াও নতুন এসি ট্রেনের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। বর্তমানে চালু থাকা শিয়ালদা-রানাঘাট গ্যালোপিন এসি লোকালের বারাসত পর্যন্ত ভাড়া রয়েছে ৫৫ টাকা। পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী সোমবার থেকেই এই পরিষেবা শুরু করা হবে। এবং পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৫ দিন এই নতুন টোয়েন্টি চালানো হবে। পড়ে যাত্রী সংখ্যা বাড়লে এর পরিষেবা বাড়ানো হবে বলেও জানানো হয় (Indian Railways)।













