বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railways)। পাশাপাশি বেশকিছু ট্রেনের মেয়াদও বানানো হয়েছে। এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে। প্রায় মার্চ মাস জুড়েই চলবে এই ট্রেনগুলো। এর ফলে যাত্রীদের যাতায়াত সুবিধ জনক হল বলে মনে করা হচ্ছে।
হোলি উপলক্ষে বাড়তি স্পেশাল ট্রেন, পরিষেবা চলবে আরও দিন (Indian Railways)
সূত্রের খবর, হাতিয়া-দুর্গ স্পেশাল ট্রেনটি প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার চলবে ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। দুর্গ-হাতিয়া স্পেশাল ট্রেন প্রতি বুধ ও শুক্রবার চলবে ৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত। শালিমার- ভঞ্জপুর স্পেশাল প্রতি বৃহস্পতি ও শনিবার ৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে (Indian Railways)।

আরও পড়ুন: গয়নার বাজারে সুখবর! কলকাতায় সোনার দামে বড় ধস, আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট?
পাশাপাশি ভঞ্জপুর-শালিমার স্পেশাল প্রতি সোম ও শনিবার চলবে ৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। ভঞ্জপুর-পুরী স্পেশাল প্রতি বৃহস্পতি ও শনিবার চলবে ৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত, আর পুরী-ভঞ্জপুর স্পেশাল প্রতি শুক্র ও রবিবার চলবে ৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত।
এছাড়াও শালিমার-পুরী স্পেশাল প্রতি রবিবার চলবে ১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত, আর পুরী-শালিমার স্পেশাল প্রতি সোমবার চলবে ২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। সাঁতরাগাছি-দিঘা এবং দিঘা-সাঁতরাগাছি স্পেশাল প্রতি শনিবার চলবে ৭ মার্চ থেকে ২৮ মার্চ।
অপরদিকে সাঁতরাগাছি-দিঘা ও দিঘা-সাঁতরাগাছি স্পেশাল প্রতি রবিবার চলবে ১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত। এমনকি সাঁতরাগাছি- ইয়েলহাঙ্কা স্পেশাল প্রতি বৃহস্পতিবার চলবে ৫ মার্চ থেকে ২৬ মার্চ, আর ইয়েলহাঙ্কা-সাঁতরাগাছি স্পেশাল চলবে প্রতি শনিবার ৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। শালিমার-এমজিআর চেন্নাই স্পেশাল প্রতি সোমবার চলবে ২ মার্চ থেকে ৩০ মার্চ, আর এমজিআর চেন্নাই-শালিমার স্পেশাল চলবে প্রতি বুধবার ৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত। এছাড়াও সাঁতরাগাছি-আজমেঢ় স্পেশাল প্রতি সোমবার চলবে ২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আর আজমেঢ়-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন প্রতি বৃহস্পতিবার চলবে ৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলাচল করবে (Indian Railways)।












