বাংলা হান্ট ডেস্ক: পুজোয় ঘুরতে যাবেন বলে পরিকল্পনা করেছেন। অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না। এই নিয়ে দুশ্চিন্তা করছেন আপনি। তবে এবার আপনার জন্য রয়েছে সুখবর। কারণ পুজোর মরশুমে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। শুধু দুর্গাপুজো অথবা লক্ষ্মী পূজো নয়, কালীপুজো সহ উৎসবের মরশুমে এই বিশেষ ট্রেনগুলো চালানো হবে।
পুজোয় দিঘা ভ্রমণ স্পেশ্যাল ট্রেন ঘোষণা (Indian Railways)
বিশেষ করে দিঘার জন্য এই স্পেশাল ট্রেনগুলো চালানো হবে। মূলত হাওড়া ও শিয়ালদা রুটে চলবে এই স্পেশাল ট্রেনগুলো। পাশাপাশি পুজোর মরশুমে ভীড় সামাল দিতে ও যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনগুলো চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

আরও পড়ুন: প্যান কার্ড করতে আর অফিসে যেতে হবে না! বাড়িতে বসেই এভাবে করুন আবেদন
এবার জেনে নিন কবে ও কোন কোন রূটে চলবে ট্রেনগুলি:
পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত একগুচ্ছ বাড়তি ট্রেন চালানো হবে। যেখানে হাওড়া, শিয়ালদহ, আসানসোল থেকে রক্সৌল, পাটনা, সীতামারি, গোরক্ষপুর,মধুবনী, দিঘার মতন জায়গায় এই স্পেশাল ট্রেনগুলো চলবে।
কোন রুটে কতগুলো এই স্পেশাল ট্রেন চলবে:
হাওড়া-রক্সৌল, শিয়ালদহ-পটনা, শিয়ালদহ-সীতামারি রুটে চলবে সাত জোড়া ট্রেন।শিয়ালদহ-গোরক্ষপুর রুটে চলবে আপ-ডাউনের ১৪টি ট্রেন।
কলকাতা-মধুবনী, আসানসোল-পটনা এবং গোরক্ষপুর রুটে মিলবে সাত জোড়া স্পেশ্যাল ট্রেন। মালদা টাউন থেকে দিঘার উদ্দেশে চালানো হবে সাত জোড়া স্পেশ্যাল ট্রেন (Indian Railways)।













