বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রাখি বদলে যাচ্ছে রেলের রিজার্ভেশন টিকিট কাটার সিস্টেম।এবার থেকে আরও দ্রুত আপনি টিকিট কাটতে পারবেন। এর জন্য খুব তাড়াতাড়ি নতুন বুকিং সিস্টেম চালু করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। যদিও টিকিট কাটতে বছরের পর বছর ধরে যাত্রীদের নানান ধরনের অভিযোগ উঠে এসেছে। তা অনলাইন হোক বা অফলাইন সব ক্ষেত্রে এসেছে একাধিক অভিযোগ। এবার সেই অভিযোগের উপর ভিত্তি করেই টিকিট কাটার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল।
রেলের বড় আপডেট, তৎকাল টিকিট বুকিং এখন আরও সহজ (Indian Railways)
বউ সময়ের টিকিট বুকিং করতে গিয়ে সম্পূর্ণ তথ্য দেওয়ার পরও চোখের সামনে ভেসে আসে ছোট্ট একটি মেসেজ সেসন এক্সপায়ড। আবার অফলাইনের টিকেট কাটতে গিয়ে শুনতে হয় সার্ভার ডাউন। এর ফলে যাত্রীরা নানান রকমভাবে অসুবিধা সম্মুখীন হয়। এবার সেই অসুবিধার সমাধান করতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

আরও পড়ুন: শহরের কোলাহল ভুলে মেঘ-পাহাড়ের কোলে কয়েকটা দিন কাটাতে চান? তাহলে ঘুরে আসুন ধাঁয়াটার গাঁও
জানা যায়, এই নতুন বুকিং সিস্টেম চালু হলে বর্তমানের তুলনায় বুকিং ক্ষমতা ৫ গুণ বাড়বে। বর্তমানে ২৫ হাজার টিকিট বুক করা যায়। নতুন সিস্টেম চালু হলে ১ লাখ ২৫ হাজার টিকিট বুক করা হবে বলে জানা গিয়েছে।
তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সকাল ৮ টায় আর ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকতে হবে না। খুব সহজেই টিকিট বুক করতে পারবেন আপনি এপ্রিল থেকে জুনের মধ্যে নতুন টিআরএস চালু হতে পারে খবর। আনুমানিক এক হাজার কোটি টাকা ব্যয়ে ভারতীয় রেল তার যাত্রী সংরক্ষণ ব্যবস্থা সংস্কার করছে।
সূত্রের খবর অনুযায়ী পুরো বিষয়টা আপাতত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে। এক থেকে দুই মাসের মধ্যে নতুন সিস্টেম চালু করার চেষ্টা করা হচ্ছে। ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে এই কাজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।












