বাংলা হান্ট ডেস্ক: ফের একবার হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এবার হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও কাটোয়া শাখায় ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। এর ফলে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলেও মনে করা হচ্ছে। তবে ১৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত দুপুরবেলা ৩ ঘন্টার জন্য এই ব্লক করা হচ্ছে। জেনে নিন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য।
হাওড়ায় সপ্তাহজুড়ে ট্রেন বাতিল, সতর্ক রেলযাত্রীরা (Indian Railways)
ট্রাফিক ব্লকের ফলে যে ট্রেন গুলি চলাচলে ওপর প্রভাব পড়বে তা একনজরে দেখে নিন। কোন কোন ট্রেন চলাচলের উপর প্রভাব পড়বে। তা নিচে আলোচনা করা হল (Indian Railways)।

আরও পড়ুন: ওড়িশার অচেনা সৌন্দর্যের খোঁজে? বর্ষায় এই গন্তব্য হতে পারে আপনার সেরা পছন্দ
৩৭৭৪৮ দুপুর ১টার কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
৩৭৭৪৯ দুপুর ১২টা ১৫-এর ব্যান্ডেল- কাটোয়া লোকাল।
এছাড়াও, ৩৭৯২৪ কাটোয়া- হাওড়া লোকাল যাত্রাপথে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে। এই ট্রেনটি বিকেল ২টো ৪৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়ে। এটি একটি গ্যালোপিং লোকাল।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই ব্লক শুরু হওয়ার আগে, চালানো শেষ ট্রেনটি হল ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল। এটি ১১টা বেজে ১০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। এরপর ব্লক শেষ হওয়ার পর প্রথম লোকাল ট্রেনটি চলবে দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে। সেটি ৩৭৯২৪ কাটোয়া- হাওড়া লোকাল।
অপরদিকে, ১২ জুলাই অর্থাৎ আজ ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২২০ ও ৩৭২২২ ব্যান্ডেল – হাওড়া লোকাল ও হাওড়া থেকে ছাড়া ৩৭২১১, ৩৭২১৩ ও ৩৭২১৫ হাওড়া – ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়াও ১২ জুলাই ৬৩৫০১ হাওড়া – বর্ধমান ফাস্ট মেমু পথ পরিবর্তন করে হাওড়া – বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে (Indian Railways)।













