ওড়িশার অচেনা সৌন্দর্যের খোঁজে? বর্ষায় এই গন্তব্য হতে পারে আপনার সেরা পছন্দ

Published on:

Published on:

Travel an offbeat destination in Odisha for nature lovers
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি এই বর্ষার সময় কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা করছেন। তবে হাতে বেশি দিন ছুটি না থাকায় দূরে কোথাও যাওয়ার চিন্তা-ভাবনা করতে পারছেন না। কিন্তু ঘুরতে যাওয়ার কথা ভাবলে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন। চিন্তা করার কিছু নেই ওড়িশার কাছে অবস্থিত এই জায়গা থেকে আপনি সহজেই ঘুরে আসতে পারেন (Travel)।

প্রকৃতিপ্রেমীদের জন্য ওড়িশার অফবিট ঠিকানা (Travel)

এখানে আসলে আপনি ঘুরে দেখতে পারেন এখানকার জলপ্রপাত গুলোকে। বর্ষার সময় এগুলো যেন আলাদাভাবে সুন্দর হয়ে ওঠে। এছাড়াও চারিপাশে রয়েছে বনভূমি। পাহাড়ের মেঘের আনাগোনা ল্যান্ডস্কেপ কে আরো মোহময়ী করে তোলে এই সময়টি। আর যারা প্রকৃতিপ্রেমী অথবা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য বর্ষার সময় ওড়িশার কেওনঝর এক অন্যতম জায়গা (Travel)।

Travel an offbeat destination in Odisha for nature lovers

আরও পড়ুন: ইলিশ না পেলেও মন খারাপ নয়! কাতলা মাছের এই ভাপা রেসিপি জিতে নেবে সবার মন

এখানে আসলে পরে আপনি ঘুরে দেখতে পারেন ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মা তারিণী মন্দির। যা রাজ্যের অন্যতম প্রিয় জনপ্রিয় তীর্থস্থান গুলির মধ্যে একটি। প্রচলন আছে এখানে নারকেল নিবেদন করলে মনের ইচ্ছে পূরণ হয়। তাছাড়া ঘুরে দেখতে পারেন কেওনঝর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত বৈতরণী নদী।

পাশাপাশি ঘুরে দেখতে পারেন ঠাকুরানি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শিবমন্দির শান্ত পরিবেশ, পাহাড়ি ঝরনা এবং ঘন অরণ্যের জন্য বিখ্যাত।
প্রায় ২০০ ফুট উঁচু থেকে নেমে আসা এই জলপ্রপাত চারদিকে ঘন বন ও পাহাড়ে ঘেরা। বর্ষায় এর সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

তবে এইখানে আপনি যদি পরিবারকে নিয়ে আসেন তাহলে আগের থেকে এখানকার হোটেল অথবা হোমস্টে বুক করে আসবেন। তাহলে আপনার ঘোরাঘুরি করতে কিছুটা হলেও সুবিধাজনক হবে (Travel)।