ইলিশ না পেলেও মন খারাপ নয়! কাতলা মাছের এই ভাপা রেসিপি জিতে নেবে সবার মন

Published on:

Published on:

Recipe the steamed Katla fish with the taste and aroma of Hilsa
Follow

বাংলা হান্ট ডেস্ক: বনেদে বাড়ির খাবার খেতে চাইলে সবসময় আমরা বাইরে গিয়ে খাবার কথা ভাবি। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রান্নার শেয়ার করব যেখানে আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সাবেকি রান্না। দেখে নিন তার প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাতলা মাছের ভাপা (Recipe)

কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি।‌ তার উপর সপ্তাহ শেষে যদি বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসা হয়। তাহলে তা দিয়ে শুধুমাত্র সরষে ইলিশ না বানিয়ে বানিয়ে ফেলুন বনেদিবাড়ির এই রেসিপিটি। দেখুন তার প্রণালী (Recipe)।

Recipe the steamed Katla fish with the taste and aroma of Hilsa

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামে বড় পরিবর্তন? জানুন আজকের নতুন রেট…

উপকরণ:

কাতলা মাছ: ৪-৫ টুকরো, সাদা ও কালো সর্ষে: ২ টেবিল চামচ, পোস্ত দানা: ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা: ৫-৬টি, নারকেল কোরা: ২ টেবিল চামচ (স্বাদ বাড়ানোর জন্য),টক দই: ১ টেবিল চামচ (ফেটানো),সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ, হলুদ গুঁড়ো: আধ চা চামচ, নুন ও চিনি: স্বাদমতো

প্রণালী: প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য নুন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে ১ চামচ সর্ষের তেল গরম করে মাছগুলো খুব হালকা করে ভেজে তুলে নিন। এরপর সর্ষে, পোস্ত, নারকেল কোরা এবং ৩-৪টি কাঁচা লঙ্কা সামান্য নুন ও জল দিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট বানিয়ে নিন। এবার একটি এয়ার-টাইট টিফিন বক্সে সর্ষে-পোস্ত বাটা, ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য চিনি এবং কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মশলার মিশ্রণে ভাজা মাছগুলো আলতো করে মাখিয়ে দিন। ওপর থেকে বাকি কাঁচা লঙ্কা চেরা ও আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তারপর ১৫-২০ ভাপিয়ে নিন। এরপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।