বাংলা হান্ট ডেস্ক: পুজোর মুখে উৎসবের মরশুমে বাড়ি ফেরা ও কেনাকাটির মধ্যে মানুষদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে জরুরী ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত একগুচ্ছ মেমু ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)।
৭ দিন বাতিল ট্রেন বদলাচ্ছে একাধিক রুট (Indian Railways)
রেল সূত্রে জানা গিয়েছে, ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাতিল থাকছে আসানসোল আদ্রা আসানসোল মেমু লোকাল। ব্যস্ত সময়ের মধ্যে ১৫, ১৮ অক্টোবর ১৭ অক্টোবর আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু এবং ১২, ১৫ ও ১৭ অক্টোবর খড়্গপুর–টাটানগর–খড়্গপুর ও ঝাড়গ্রাম–পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু বন্ধ রাখা হচ্ছে। ফলে পুজোর মুখে জঙ্গলমহল থেকে শিল্পাঞ্চলের নিত্যযাত্রী ও কেনাকাটার সাধারণ যাত্রীদের চরম নাকাল হতে হবে।

আরও পড়ুন: উৎসবের আনন্দে গ্যাসের দামের ধাক্কা, আজ কত দাম সিলিন্ডারের?
এই কাজের কারণে শুধু ট্রেন বাতিলই নয়, একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথও কাটছাঁট করা হয়েছে। উৎসবের মুখে ১২, ১৫ ও ১৭ অক্টোবর আদ্রা–বরাভূম–আদ্রা মেমু এবং আসানসোল–টাটানগর–আসানসোল মেমু ট্রেনটিকে আদ্রার বদলে পুরুলিয়া পর্যন্ত চালানো হবে এবং সেখান থেকেই তা যাত্রা শুরু করবে। অন্যদিকে ১৫ ও ১৭ অক্টোবর টাটানগর–আসানসোল–বরাভূম মেমু আসানসোলের পরিবর্তে আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করবে।
পাশাপাশি আগামী ১৫ অক্টোবর টাটানগর–হাতিয়া এক্সপ্রেসটির স্বাভাবিক পথ ঘুরিয়ে চান্ডিল–গুন্ডা বিহার–মুরি হয়ে চালানো হবে বলে জানিয়েছে রেল।পুজোর ছুটিতে বাড়ি ফেরা কিংবা বেড়াতে যাওয়ার সময়েই পূর্ব উপকূল রেলের রায়গড়া ডিভিশনে আচমকা ধস নামায় দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লার পরিষেবা বিপর্যস্ত হয়েছে।
ধসের কারণে আগামী ১৩ থেকে ২০ অক্টোবর রৌরকেল্লা–জগদলপুর এক্সপ্রেস এবং ১৪ থেকে ২১ অক্টোবর জগদলপুর–রৌরকেল্লা এক্সপ্রেস সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে।একইভাবে ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জগদলপুর–হাওড়া এক্সপ্রেস জগদলপুরের পরিবর্তে কোরাপুট থেকেই হাওড়ার উদ্দেশে রওনা দেবে (Indian Railways)।














