বাংলা হান্ট ডেস্ক: উৎসবের আবহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ মাসের শুরুতে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। টানা দুমাস গ্যাস সিলিন্ডারের দামের স্বস্তি পেল না মধ্যবিত্তরা। তার ওপর এই পুজোর মরশুমে সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে সাধারণ জনগণে।
পুজোর আগে গ্যাসের দাম নিয়ে চিন্তা, আজকের রেট কত (LPG Cylinder)
পশ্চিম এশিয়ার টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব- সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। পাশাপাশি অপরিচিত তেলের দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে (LPG Cylinder) । আর এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের জানুয়ারি মাস থেকেই একটানা বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর। শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর কিছুটা কমেছিল। তবে অক্টোবর মাস করতে না করতে ফের ঊর্ধ্বগামী এই গ্যাস সিলিন্ডারের দাম।

আরও পড়ুন: পুজোর বাজারে সোনা কিনবেন? আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম দেখে নিন
আজকের প্রতিবেদনা রইল অক্টোবর মাসে কলকাতা সহ চার মেট্রো শহরে বাণিজ্যিক ও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য। কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। বর্তমানে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৫৪ টাকা।
অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।
অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।














