ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, সপ্তাহজুড়ে চরম ভোগান্তি

Published on:

Published on:

Indian Railways change in train movement in Adra division due to railway work
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার সমস্যার সম্মুখীন হতে চলেছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীরা। কারণ আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে ফের রেল পরিষেবায় (Indian Railways) প্রভাব পড়তে চলেছে। এর ফলে এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন যেমন বাতিল করা হয়েছে। অপরদিকে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ আংশিক ভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনে নির্ধারিত সময় থেকে বিলম্বে চলবে। ‌ এর ফলে দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন নিত্যযাত্রীরা।

রেলের কাজের জেরে আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে পরিবর্তন (Indian Railways)

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রূপের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের কারণে রোলিং ব্লক নেওয়া হয়েছে। এর ফলে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত (Indian Railways)।

Indian Railways change in train movement in Adra division due to railway work

আরও পড়ুন: ভিউ দেখলেই বারবার আসতে চাইবেন! কালিম্পংয়ের কাগে পাহাড়প্রেমীদের নতুন ঠিকানা

৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি আদ্রা ডিভিশনের কাজের জন্য তিনটি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে বেশ কিছু ট্রেনের। যার মধ্যে আগামী, ১০, ১২ ও ১৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ৮ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

এছাড়াও আগামী ১২ ও ১৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ১০ ও ১৫ ফেব্রুয়ারি বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।

একই সঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ১০ ও ১৩ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর- আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ১০, ১১ ও ১৪ ফেব্রুয়ারি আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।

আগামী ১০, ১১ ও ১৪ ফেব্রুয়ারি রূট পরিবর্তন করা হয়েছে। এই রুট পরিবর্তন করে ১৮৬০১ টাটানগর–হাটিয়া এক্সপ্রেস চান্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুরি রুটের পরিবর্তে চান্ডিল –গুন্ডা বিহার–মুরি রুট দিয়ে পরিচালিত হবে। আর এই ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের ফলে একাধিক যাত্রীরা যে আবারও সমস্যার সম্মুখীন হতে চলেছেন (Indian Railways)।