টিকিট বাতিলের ক্ষেত্রে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, ১ এপ্রিল থেকেই চালু নতুন নিয়ম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এপ্রিল মাসের শুরু থেকেই বদলে যাচ্ছে বেশ কিছু নিয়মাবলী। ট্রেনের টিকিটের বিষয়েও বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। ট্রেনের (Indian Railways) টিকিট বাতিলের ক্ষেত্রে পুরনো বেশ কিছু নিয়ম বদল করা হয়েছে। সেই সঙ্গে কিছু নতুন নিয়ম ঠিক করা হয়েছে যা ১ এপ্রিল ২০২৬ থেকে ১৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে ধাপে ধাপে কার্যকর করা হবে। তাই বিপাকে পড়ার আগে জেনে নিন নতুন নিয়মগুলি।

১ এপ্রিল থেকে চালু রেলের (Indian Railways) একগুচ্ছ নিয়ম

রেল সূত্রে খবর, আগে ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করা যেত। তবে এখন সময় বাড়িয়ে ৮ ঘন্টা করা হয়েছে। এতদিন পর্যন্ত শ্রেণিভেদে টিকিট বাতিলের চার্জও ভিন্ন ছিল। ৪৮ ঘন্টা পর টিকিট বাতিল করলে একটি নির্দিষ্ট ফি কাটা হত। ৪৮ থেকে ১২ ঘন্টার মধ্যে বাতিল করলে ২৫ শতাংশ এবং এরপর ১২ থেকে ৪ ঘন্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ ফি কাটত রেল। কিন্তু এবার বদল হতে চলেছে নিয়ম।

Indian Railways changing ticket cancellation rules

কী বলছে নতুন নিয়ম: রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৮ ঘন্টার কম সময়ের ক্ষেত্রে কোনও টাকা ফেরত হবে না। অন্যদিকে অমৃত ভারত এক্সপ্রেসে আরএসি ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। ট্রেনের টিকিট বাতিলের ক্ষেত্রে নতুন কি নিয়ম হয়েছে? রেলের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন (Indian Railways) ছাড়ার ৮ ঘন্টা আগে টিকিট বাতিল করা হলে মিলবে টাকা ফেরত। ট্রেন ছাড়ার ৮ থেকে ২৪ ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে টিকিটের টাকার ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন : অন্য রাজ্যে অনেক বেশি বদলি, পরিসংখ্যান দেখাল কমিশন, হাইকোর্টে স্থগিত রায়দান

কতক্ষণ আগে বাতিল করতে হবে টিকিট: ট্রেন ছাড়ার ২৪ থেকে ৭২ ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করা হলে অতিরিক্ত চার্জ সহ ২৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। ট্রেন ছাড়ার ৭২ ঘন্টা আগে যদি কোনও কনফার্ম টিকিট বাতিল করা হয় তবে পুরো টাকাটাই ফেরত পাবেন যাত্রীরা। ৭২ ঘন্টার আগে যদি কনফার্ম টিকিট বাতিল করা হয় তবে সর্বোচ্চ পরিমাণ অর্থ ফেরত দেওয়া হবে। শুধুমাত্র প্রতি যাত্রীর জন্য বাতিলকরণ চার্জ কেটে নেওয়া হবে রেলের তরফে।

আরও পড়ুন : ‘এখানকার গ্যাস..’, LPG সংকট নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী

এছাড়াও এখনও পর্যন্ত শুধুমাত্র ট্রেনের চার্ট তৈরি হওয়া পর্যন্তই বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারতেন যাত্রীরা। তবে যাত্রীদের থেকে অভিযোগ পাওয়ার পর এই নিয়মে বদল এসেছে। যাত্রীরা এখন ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্তই বোর্ডিং স্টেশন বদল করতে পারবেন। উপরন্তু নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন যদি ৩ ঘন্টারও বেশি দেরিতে চলে তবে পুরো টাকা ফেরত দেওয়া হবে।