বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে গরমকাল। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যায়। যার ফলে আগের থেকে অনেকেই টিকিট কেটে রাখেন। এমনকি এই মুহূর্তে বহু মানুষই টিকিট কেটে রেখেছেন। তবে এবার যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলের তরফ থেকে (Indian Railways)। জেনে নিন সেই তালিকা।
রেলের সিদ্ধান্তে ট্যুরে ধাক্কা বাতিল দূরপাল্লার বহু ট্রেন (Indian Railways)
গণপরিবহনের অন্যতম মাধ্যম হল রেল (Indian Railways)। একস্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের উপর ভরসা করে থাকেন। তবে এবার দক্ষিণ-পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে, নাগপুর ডিভিশনের উন্নয়নমূলক কাজের জন্য শালিমার লোকমান্য তিলক টার্মিনাল মুম্বাই রুটের একাধিক ট্রেন সাময়িকভাবে। এর ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হবেন।

আরও পড়ুন: দিনের আলোয় রাস্তায় পড়ে থাকা গাড়ি,ভিতরে এমন দৃশ্য! ডোমকলে চাঞ্চল্য
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী যে ট্রেনগুলো বাতিল হয়েছে তা হল:
১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস
৪ এপ্রিল ২০২৬ থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বাতিল থাকবে।
১৮০২৯ এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস
৬ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
১২১০১ এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস
৪, ৬, ৭, ১০, ১১, ১৩, ১৪, ১৭, ১৮, ২০ ও ২১ এপ্রিল ২০২৬ তারিখে বাতিল।
১২১০২ শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস
৬, ৮, ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বাতিল।
এই ট্রেন বাতিল থাকার ফলে গরমের ছুটির সময় যারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের সমস্যার সম্মুখীন হবে। তবে আগের থেকে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে যাত্রীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আরও রেল পরিষেবা উন্নত করার জন্য এই ট্রেন বাতিলগুলো করা হচ্ছে বলে জানা গিয়েছে (Indian Railways)।
















